মোটানো

মোটানো ক্রি. বি. মোটা হওয়া, স্হূলাঙ্গ হওয়া (সে খুব মুটিয়েছে)।

মোটা

মোটা [ mōṭā ] বিণ. 1 মাংসল, মেদবহুল (মোটা শরীর); 2 স্হূল, পুরু (মোটা কাপড়); 3 সরু বা মিহির বিপরীত (মোটা চাল); 4 ভারী (মোটা গলা); 5 ভোঁতা (মোটা বুদ্ধি); 6 অনেক, অধিক (মোটা লাভ, মোটা মাইনে, মোটা টাকা); 7 সহজ, সাধারণ (মোটা হিসাব); 8 নিপুণতাহীন, অসূক্ষ্ম (মোটা কাজ)। [দেশি]। মোটানো ক্রি. বি. মোটা হওয়া, স্হূলাঙ্গ হওয়া (সে খুব মুটিয়েছে)। মোটামাথা বিণ. নির্বোধ, স্হূলবুদ্ধি। মোটাসোটা বিণ. হৃষ্টপুষ্ট।

মোটরবাইক

মোটরসাইকেল, মোটরবাইক বি. পা দিয়ে চালাতে হয় না এমন দুই চাকার মোটর চালিত যানবিশেষ। [ইং motor.]।

মোটরসাইকেল

মোটরসাইকেল, মোটরবাইক বি. পা দিয়ে চালাতে হয় না এমন দুই চাকার মোটর চালিত যানবিশেষ। [ইং motor.]।

মোটর

মোটর [ mōṭara ] বি. 1 বিদ্যুত্-চালিত যে-যন্ত্র অন্য যন্ত্রাদিকে চালিত করে; 2 ডিজেল পেট্রল প্রভৃতি জ্বালানির দ্বারা উত্পন্ন শক্তিতে চলে এমন গাড়িবিশেষ। মোটরসাইকেল, মোটরবাইক বি. পা দিয়ে চালাতে হয় না এমন দুই চাকার মোটর চালিত যানবিশেষ। [ইং motor.]।

মোটমাট

মোটমাট ক্রি-বিণ. মোটামুটিভাবে, একুনে, সর্বসমেত (মোটমাট কতজন এল?)।

মোটামুটি

মোটামুটি বিণ. ক্রি-বিণ. 1 স্হূল হিসাবে (মোটামুটিভাবে, একুনে, সর্বসমেত (মোটমাট কতজন এল?)। 2 স্হূল হিসাবে (মোটামুটি একমাস); 3 স্হূলভাবে (মোটামুটি জানি)।

মোটে

মোটে ক্রি-বিণ. 1 সাকল্যে, একুনে, মোট হিসাবে; 2 সবেমাত্র (মোটে তো এলাম); 3 আদৌ (মোটে পড়াশুনা করে না); 4কেবল (মোটে এতটুকু ?)।

মোটেই

মোটেই ক্রি-বিণ. একবারেই, আদৌ, একটুও (মোটেই ভালো নয়, মোটেই সত্যি নয়)।