মোর্চা

মোরচা, মোর্চা [ mōracā, mōrcā ] বি. আন্দোলন বা সংগ্রামের জন্য সংগঠিত বিভিন্ন দল বা গোষ্ঠীর জোট। [হি. মোরচা]।

মোরচা

মোরচা, মোর্চা [ mōracā, mōrcā ] বি. আন্দোলন বা সংগ্রামের জন্য সংগঠিত বিভিন্ন দল বা গোষ্ঠীর জোট। [হি. মোরচা]।

মোরগফুল

মোরগঝুঁট, মোরগফুল বি. মোরগের ঝুঁটির মতো আকারের রক্তবর্ণ ফুলবিশেষ।

মোরগঝুঁট

মোরগঝুঁট, মোরগফুল বি. মোরগের ঝুঁটির মতো আকারের রক্তবর্ণ ফুলবিশেষ।

মোরগা

মোরগা বি. 1 মোরগ; 2 স্ত্রীপুরুষনির্বিশেষে কুক্কুট।

মুরগি

মুরগি বি. 1 স্ত্রী কুক্কুট; 2 কুক্কুটজাতির পাখি।

মোরগ

মোরগ [ mōraga ] বি. কুক্কুট, মাথায় লাল ঝুঁটিযুক্ত গৃহপালিত পাখিবিশেষ। [ফা. মুর্গ্]। মুরগি বি. 1 স্ত্রী কুক্কুট; 2 কুক্কুটজাতির পাখি। মোরগঝুঁট, মোরগফুল বি. মোরগের ঝুঁটির মতো আকারের রক্তবর্ণ ফুলবিশেষ। মোরগা বি. 1 মোরগ; 2 স্ত্রীপুরুষনির্বিশেষে কুক্কুট।

মোয়া

মোয়া [ mōẏā ] বি. না়ড়ু, বড়ো আকারের নাড়ু। [প্রাকৃ. মোঅঅ < সং. মোদক]। ছেলের হাতের মোয়া (আল.) অতি সহজে পাওয়া যায় এমন বস্তু।

মোয়

মোয় [ mōẏa ] সর্ব. (প্রা.কা.) 1 আমায়, আমাকে (‘কো তুঁহু বোলবি মোয়’: রবীন্দ্র); 2 আমাতে। [তু. আমায়]।

মোমছাল

মোমছাল [ mōma-chāla ] মনছাল ও মনঃশীলা -র রূপভেদ।