ম ম্যাজম্যাজ ম্যাজম্যাজ [ myāja-myāja ] বি. আলস্য বা ঈষত্ অসুস্হতার লক্ষণসূচক ভাব (গা ম্যাজম্যাজ করা, শরীর ম্যাজম্যাজ করা)। [দেশি]। ম্যাজমেজে বিণ. ম্যাজম্যাজ ভাবযুক্ত, ম্যাজম্যাজ করছে এমন।
ম ম্যাচ ম্যাচ1 [ myāca1 ] বি. দুই দলের খেলার প্রতিদ্বন্দ্বিতা (ফাইনাল ম্যাচ, ম্যাচের দিনের ঘটনা)। [ইং. match]। ম্যাচ2 [ myāca2 ] বি. দিয়াশলাই। [ইং. matches, matchbox]।
ম মৌসুমি মৌসুমি, (বর্জি.) মৌসুমি বিণ. 1 বর্ষাকালীন; 2 দক্ষিণ-পশ্চিমের বায়ুস্রোত-সম্বন্ধীয় (মৌসুমি বায়ু); 3 ঋতুগত, মরশুমি।
ম মৌসুম মৌসুম [ mausuma ] বি. 1 ঋতু, মরশুম; 2 দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রবাহিত বায়ুস্রোত, যাতে বর্ষার আবির্ভাব হয়; 3 বর্ষাকাল। তু. monsoon. [আ মৌসিম]। মৌসুমি, (বর্জি.) মৌসুমি বিণ. 1 বর্ষাকালীন; 2 দক্ষিণ-পশ্চিমের বায়ুস্রোত-সম্বন্ধীয় (মৌসুমি বায়ু); 3 ঋতুগত, মরশুমি।
ম মৌসল মৌষল, মৌসল [ mauṣala, mausala ] বিণ. 1 মুষলসম্বন্ধীয়; 2 মহাভারতের পর্ববিশেষ। [সং. মুষল, মুসল + অ]।
ম মৌষল মৌষল, মৌসল [ mauṣala, mausala ] বিণ. 1 মুষলসম্বন্ধীয়; 2 মহাভারতের পর্ববিশেষ। [সং. মুষল, মুসল + অ]।
ম মৌলিক মৌলিক [ maulika ] বিণ. 1 মৌল; 2 মূলসম্বন্ধীয়; 3 জন্মগত (মৌলিক অধিকার); 4 আদিম; 5 অবিভাজ্য (মৌলিক স্বরধ্বনি); 6 প্রথম উদ্ভাবিত, নিজস্ব (মৌলিক রচনা); 7 স্বাধীন (মৌলিক চিন্তা); 8 বংশজ, অকুলীন (মৌলিক বংশ); 9 (বিজ্ঞা.) কেবল একজাতীয় পরমাণুর সমবায়ে উত্পন্ন, elementary (বি. প.); 10 যে পদার্থে কোনোরকম মিশেল নেই। [সং. মূল + ইক]। মৌলিকতা, মৌলিকত্ব বি. স্বকীয়তা, নিজস্বতা।