ভবানী

ভবানী [ bhabānī ] বি. (স্ত্রী.) শিবপত্নী দুর্গা। [সং. ভব + আনী-তু. ভদ্রাণী]। ভবানীপতি বি. দুর্গার পতি শিব।

ভবনশিখী

ভবনশিখী [ bhabana-śikhī ] বি. গৃহপালিত ময়ূর। [সং. ভবন + শিখী]।

ভবন

ভবন [ bhabana ] বি. ১. গৃহ, আলয় (‘শমন-ভবন না হয় গমন যে লয় রামের নাম’) ২. বাসস্হান; ৩. স্হিতি, ভাব, হওয়া (ঘনীভবন, বাষ্পীভবন)। [সং. √ ভূ + অন]।

ভবদীয়

ভবদীয় [ bhabadīẏa ] বিণ. (চিঠিপত্রের শেষে লেখকের নামের আগে ব্যবহৃত) আপনার; তোমার। [সং. ভবত্ + ঈয়]।

ভনভন

ভনভন [ bhana-bhana ] অব্য. মাছি মৌমাছি বোলতা প্রভৃতির জোরে পাখা সঞ্চালনের বা গুঞ্জনের শব্দ। [ধ্বন্যা.]।

ভনভনিয়ে

ভনভনিয়ে [ bhana-bhaniẏē ] ক্রি-বিণ. ভনভন শব্দে (মাছিগুলো ভনভনিয়ে উড়ে বেড়াচ্ছে)।

ভণ্ডুল

ভণ্ডুল [ bhaṇḍula ] বিণ. পণ্ড, ব্যর্থ, কেঁচে গেছে এমন (তোমার ভুলে গোটা প্ল্যানটাই ভণ্ডুল হয়ে গেল)। [দেশি]।

ভনা

ভনা [ bhanā ] ক্রি. (কাব্য) বলা (কাশীরাম দাস ভনে)। [সং. √ ভণ্ + বাং. আ]।

ভদ্রোচিত

ভদ্রোচিত [ bhadrōcita ] বিণ. ভদ্রলোকসুলভ ভদ্রলোককে মানায় এমন (ভদ্রোচিত ব্যবহার)। [সং. ভদ্র + উচিত]।