ভ ভলিবল ভলিবল [ bhali-bala ] বি. রবারের বড়ো বল নিয়ে উঁচু জালের দুপাশে দুই দলের হাত দিয়ে বল মারার খেলাবিশেষ। [ইং. volly ball]।
ভ ভলান্টিয়ার ভলানটিয়ার, ভলান্টিয়ার [ bhalāna-ṭiẏāra, bhalānṭiẏāra ] বি. স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাকর্মী। [ইং. volunteer]।
ভ ভলানটিয়ার ভলানটিয়ার, ভলান্টিয়ার [ bhalāna-ṭiẏāra, bhalānṭiẏāra ] বি. স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাকর্মী। [ইং. volunteer]।
ভ ভরসা ভরসা [ bharasā ] বি. ১. আস্হা, নির্ভর (আমার উপর ভরসা রাখো); ২. অবলম্বন, আশ্রয় (আপনিই আমার একমাত্র ভরসা); ৩. আশ্বাস (‘কূলে একা বসে আছি নাহি ভরসা’: রবীন্দ্র, কোনো ভরসায় চাকরিটা ছাড়লে?)। [হি. ভরোসা]।
ভ ভর্তা ভর্তা1 [ bhartā ] (-র্তৃ) বি. 1 স্বামী, পতি; 2 প্রভু, মনিব; 3 রাজা। ☐ বিণ. প্রতিপালনকারী। [সং. √ ভৃ + তৃ]। স্ত্রী. ভর্ত্রী। ভরতা, ভর্তা2 [ bharatā, bhartā ] বি. আলু বেগুন ইত্যাদি সিদ্ধ করে সরষের তেল দিয়ে মেখে তৈরি মুখরোচক তরকারিবিশেষ। [দেশি]।
ভ ভরদ্বাজ ভরদ্বাজ [ bharadbāja ] বি. ১. মুনিবিশেষ, দ্রোণের পিতা; ২. ভরত বা ভারুই পাখি; ৩. বাঙালি ব্রাহ্মণের গোত্রবিশেষ। [সং. ভরদ + বাজ]।
ভ ভরতুকি ভরতুকি [ bhara-tuki ] বি. ক্ষতিপূরণের জন্য ব্যবসায়ীকে বা কোনো প্রতিষ্ঠান বা সংস্হাকে দেওয়া অর্থ; খেসারত। [দেশি ? তু. ভরা]।