ভবিষ্যত
ভবিষ্যত্ [ bhabiṣyat ] বিণ. ভাবী, পরে ঘটবে এমন, আগামী (ভবিষ্যত্ প্রজন্ম, ভবিষ্যত্ কাল)। ☐ বি. ১. ভাবীকাল, পরবর্তী সময় (ভবিষ্যতের ভাবনা); ২. পরিণাম (তোমাদের ভবিষ্যত্ খুব খারাপ। [সং. √ ভূ + স্যতৃ]। ভবিষ্যদ্বক্তা বি. যে ব্যক্তি ভবিষ্যতে কী ঘটবে তা বলে দিতে পারে। ভবিষ্যদ্বাণী বি. ভবিষ্যতে কী ঘটবে আগেই তা বলা (তাঁর ভবিষ্যদ্বাণী অনেকটাই মিলে গেছে)।
ভক্ষ্যাভক্ষ্য
ভক্ষ্যাভক্ষ্য বি. খাদ্য ও অখাদ্য, খাওয়ার উপযুক্ত ও অনুপযুক্ত খাদ্য। ☐ বিণ. খাওয়ার যোগ্য ও অযোগ্য।