ভুকভুক

ভুকভুক [ bhuka-bhuka ] অব্য. দমকে ধোঁয়া প্রভৃতি ছাড়ার আওয়াজ। [ধ্বন্যা.]।

ভুক্তি

ভুক্তি [ bhukti ] বি. ১. ভোজন, আহার; ২. ভোগ, উপভোগ; ৩. দখল; ৪. অন্তর্ভুক্ত হওয়া (নিবন্ধভুক্তি)। [সং. √ ভুজ্ + তি]।

ভুজুংভাজুং

ভুজুভাজুং [ bhuju-bhāju ] বি. তুচ্ছ বা মিথ্যা বা অকিঞ্চিত্কর যুক্তিতর্কের সাহায্যে প্রবোধ বা বুঝ (ভুজুংভাজুং দিয়ে দলে টেনেছে)। [দেশি]।

ভুঞ্জন

ভুঞ্জন [ bhuñjana ] বি. ১. ভোজন; ২. উপভোগ। [< সং. √ ভুজ্]।

ভুজ্জি

ভুজ্জি [ bhujji ] বি. দেবতা বা পরলোকগত পিতৃপুরুষের উদ্দেশে নিবেদিত অন্ন ইত্যাদি। [< সং ভোজ্য]।

ভুটভাট

ভুটভাট [ bhuṭa-bhāṭa ] বি. অব্য. পেটের মধ্যে অজীর্ণজনিত শব্দ। [ধ্বন্যা.]।

ভুটানি

ভুটানি [ bhuṭāni ] বি. ভুটানের অধিবাসী বা ভাষা, ভুটিয়া (শীতের মরশুমে ধর্মতলা ভুটানিতে ছেয়ে যায়)। ☐ বিণ. ভুটান বা ভুটানের অধিবাসীসম্বন্ধীয় (ভুটানি খাবার, ভুটানি পোশাক)। [ভুটান + বাং. ই]।

ভুট্টা

ভুট্টা [ bhuṭṭā ] বি. খাদ্যশষ্যবিশেষ, মকাই, maize। হি.।

ভুনিখিচুড়ি

ভুনিখিচুড়ি [ bhuni-khicuḍ়i ] বি. যে খিচুড়িতে চাল-ডাল ঘিয়ে অল্প ভেজে নেওয়া হয়। [হি. ভুনি খেচৌড়ি]।

ভুতুড়ি

ভুতি, ভুতুড়ি [ bhuti, bhutuḍ়i ] বি. কাঁঠালের ভিতরের বর্জ্য অংশ। [দেশি]।