ভব

ভব [ bhaba ] বি. 1 ইহলোক, সংসার (ভববন্ধন); 2 সত্তা; 3 স্হিতি; 4 প্রাপ্তি; 5 পৃথিবী (ভবের হাট, ভবলীলা সাঙ্গ করা); 6 শিব, কল্যাণ, মঙ্গল। ☐ বিণ. (সমাসে উত্তরপদরূপে) উত্পন্ন, জাত (তদ্ভব)। [সং. √ ভূ + অ]। ভবঘুরে বিণ. বি. বিনা কাজে সর্বত্র ঘুরে বেড়ায় এমন; বাউণ্ডুলে। ভবতারণ বিণ. সংসারবন্ধন থেকে মুক্তিদাতা, সংসার যন্ত্রণা থেকে মুক্তি দেন এমন (ভবতারণ বিষ্ণু)। ☐ বি. বিষ্ণু। ভবতারিণী বিণ. স্ত্রী. মোক্ষদাত্রী। ☐ বি. দুর্গা। ভবপার বি. সংসারসমুদ্র পার বা উত্তরণ অর্থাত্ সংসারযাত্রা থেকে মুক্তি। ভবপারাবার বি. সংসার সমুদ্র। ভববন্ধন বি. পার্থিব জীবনের বন্ধন। ভবভবন বি. 1 শিবের আলয় কৈলাস; 2 জগত্, সৃষ্টি। ভবভয়...

ভপঞ্জর

ভপঞ্জর [ bhapañjara] ভগোল ও ভচক্র -র অনুরূপ।

ভদ্রজনোচিত

ভদ্রজনোচিত বিণ. ভদ্রলোকসুলভ ভদ্রলোকের আচরণীয়, ভদ্রতাপূর্ণ।

ভদ্রমহিলা

ভদ্রমহিলা বি. (স্ত্রী.) ভদ্র বা ভদ্রবংশীয় স্ত্রীলোক।

ভদ্রসমাজ

ভদ্রসমাজ বি ভদ্র বা সভ্য লোকদের সমাজ (ভদ্র সমাজে এসব চলে না)।

ভদ্রা

ভদ্রা১ স্ত্রী. ভদ্র [ bhadra ] বিণ. 1 রুচি মার্জিত এমন (ভদ্র পোশাক); 2 সদাচার সম্পন্ন (ভদ্র রীতি); 3 শিষ্ট, সভ্য (ভদ্র লোক); 4 শুভ, মঙ্গলজনক। ☐ বি. মঙ্গল, শিব। [সং. √ ভন্দ্ + র]।। ভদ্রা2 [ bhadrā2 ] বি. (আঞ্চ.) অমঙ্গল (গ্রামে যেন ভদ্রা লেগেছে)। দেশি।

ভদ্র

ভদ্র [ bhadra ] বিণ. 1 রুচি মার্জিত এমন (ভদ্র পোশাক); 2 সদাচার সম্পন্ন (ভদ্র রীতি); 3 শিষ্ট, সভ্য (ভদ্র লোক); 4 শুভ, মঙ্গলজনক। ☐ বি. মঙ্গল, শিব। [সং. √ ভন্দ্ + র]। স্ত্রী. ভদ্রা১ । ভদ্রকালী বি. দুর্গাদেবীর রূপভেদবিশেষ। ভদ্রতা বি. ভদ্র ভাব বা আচরণ। ভদ্রজনোচিত বিণ. ভদ্রলোকসুলভ ভদ্রলোকের আচরণীয়, ভদ্রতাপূর্ণ। ভদ্রমহিলা বি. (স্ত্রী.) ভদ্র বা ভদ্রবংশীয় স্ত্রীলোক। ভদ্রসন্তান বি. ভদ্রবংশের লোক। ভদ্রসমাজ বি ভদ্র বা সভ্য লোকদের সমাজ (ভদ্র সমাজে এসব চলে না)। ভদ্রা2 [ bhadrā2 ] বি. (আঞ্চ.) অমঙ্গল (গ্রামে যেন ভদ্রা লেগেছে)। দেশি।