ভাগ্যপরীক্ষা

ভাগ্যপরীক্ষা বি. ভাগ্যে কী আছে অর্থাত্ ভাগ্য ভালো কি মন্দ তার পরীক্ষা।

ভাগ্যনিয়ন্তা

ভাগ্যনিয়ন্তা বিণ. বি. যিনি ভাগ্য বা অদৃষ্ট স্হির বা নির্ধারণ করেন, ভাগ্যবিধাতা।

ভাগ্যদোষে

ভাগ্যদোষে ক্রি বিণ. দুর্ভাগ্যের জন্য, দুর্ভাগ্যবশত (রাজা ভাগ্যদোষে একদিন ফকির হয়ে গেলেন)।

ভাগ্যবিধাত্রী

ভাগ্যদেবী, ভাগ্যবিধাত্রী স্ত্রী. ভাগ্যদেবতা, ভাগ্যবিধাতা বি. যে-দেবতা ভাগ্য নির্ধারণ করেন।

ভাগ্যদেবী

ভাগ্যদেবী, ভাগ্যবিধাত্রী স্ত্রী. ভাগ্যদেবতা, ভাগ্যবিধাতা বি. যে-দেবতা ভাগ্য নির্ধারণ করেন।

ভাগ্যবিধাতা

ভাগ্যদেবতা, ভাগ্যবিধাতা বি. যে-দেবতা ভাগ্য নির্ধারণ করেন। স্ত্রী. ভাগ্যদেবী, ভাগ্যবিধাত্রী।

ভাগ্যদেবতা

ভাগ্যদেবতা, ভাগ্যবিধাতা বি. যে-দেবতা ভাগ্য নির্ধারণ করেন। স্ত্রী. ভাগ্যদেবী, ভাগ্যবিধাত্রী।

ভাগ্যচক্র

ভাগ্যচক্র বি. পরিবর্তনশীল ভাগ্য, একবার সৌভাগ্য একবার দুর্ভাগ্য এইভাবে পরিবর্তনশীল অদৃষ্ট।