ভানা

ভানা [ bhānā ] ক্রি. শস্য থেকে তুষ আলাদা করা (ধান ভানা, ধান ভানতে শিবের গীত গাওয়া)। ☐ বি. উক্ত অর্থ (ধান ভানা এখনও চলেছে?)। ☐ বিণ. ভানা হয়েছে এমন (ভানা ধান)। ভানাই বি. ভানার কাজ বা মজুরি। ভানানি বি. শস্য তুষমুক্ত করা, ভানাই। ভানানো ক্রি. বি. অন্যের দ্বারা শস্য তুষমুক্ত করা।

ভান

ভান1 [ bhāna1 ] বি. ছল, কৃত্রিম আচরণ (ঘুমের ভান করা, না দেখার ভান করা)। [সং. √ ভা + অন]। ভান2 [ bhāna2 ] বি. 1 দীপ্তি; 2 শোভা, সৌন্দর্য; 3 প্রকাশ; 4 জ্ঞান। [সং. √ ভা + অন]।

ভাদ্রপদী

ভাদ্রপদী বি. ভাদ্র মাসের পূর্ণিমা তিথি।

ভাদ্র

ভাদ্র [ bhādra ] বি. বাংলা বছরের পঞ্চম মাস। [সং. ভাদ্রী + অ]। ভাদ্রপদ বি. ভাদ্র মাস। ভাদ্রপদা বি. পূর্বভাদ্রপদা নক্ষত্র। ভাদ্রপদী বি. ভাদ্র মাসের পূর্ণিমা তিথি।

ভাতি

ভাতি1 [ bhāti1 ] বি. 1 উজ্জ্বলতা (‘নিশীথে দীপের ভাতী’); 2 কান্তি, শোভা (কনকভাতি); 3 আবির্ভাব, প্রকাশ, উদয় (‘যেন ঘোর নিশাভাতি’: রবীন্দ্র)। [সং. √ ভা + তি]। ভাতি2 [ bhāti2 ] বি. 1 প্রকার, রকম (‘প্রিয়বাক্য নানাভাতি’: ভক্তমাল গ্রন্হ); 2 নির্মাণ, রচনা; 3 রচনাকৌশল, গঠনরীতি (‘দুই লোচন সুভাতি’: চৈ. ভা); 4 সাদৃশ্য, তুলনা। [< সং. ভক্তি]।

ভাতা

ভাতা1 [ bhātā1 ] বি. 1 অতিরিক্ত বেতন, বেতনের সঙ্গে দেয় অতিরিক্ত অর্থ (দুর্মূল্য ভাতা); 2 বৃত্তি। [< সং. ভৃতি]। ভাতা2 [ bhātā2 ] ক্রি. 1 দীপ্তি পাওয়া, শোভা পাওয়া (‘নবীন গরিমা ভাতিবে আবার তোর’: দ্বি. রা); 2 উদিত হওয়া, প্রকাশ পাওয়া। [সং. √ ভা]।

ভাতে ভাত

ভাতে-ভাত — ভাত ও তার সঙ্গে সিদ্ধ করা সবজি।

ভাতে

ভাতে বিণ. 1 ভাতের সঙ্গে সিদ্ধকরা হয়েছে এমন (আলু ভাতে); 2 গরম ভাতের তাপে সিদ্ধ (মাছ ভাতে)। ☐ বি. ওইভাবে সিদ্ধ করা সবজি বা মাছ।