ভাবপ্রবণতা

ভাবপ্রবণতা বি. ভাবপ্রবণ বিণ. অনুভূতির আধিক্যযুক্ত, আবেগপরায়ণ; ভাবুক।

ভাবপ্রবণ

ভাবপ্রবণ বিণ. অনুভূতির আধিক্যযুক্ত, আবেগপরায়ণ; ভাবুক। বি. ভাবপ্রবণতা।

ভাবধারা

ভাবধারা বি. চিন্তাভাবনার রীতি, চিন্তাধারা, প্রচলিত মতামত ও রীতি (স্বামীজির ভাবধারায় অনুপ্রাণিত)।

ভাবতরঙ্গ

ভাবতরঙ্গ বি. ভাবের উচ্ছ্বাস, মনের আবেগের আধিক্য।

ভাবগ্রাহী

ভাবগ্রাহী (-হিন্) বিণ. মর্ম বা ভাব বা নিগূঢ় অর্থ বুধতে পারে এমন, মর্মগ্রাহী, তাত্পর্য বুঝতে পারে এমন (ভাবগ্রাহী পাঠক) ।

ভাবগর্ভ

ভাবগর্ভ বিণ. গভীর ভাবপূর্ণ তাত্পর্যপূর্ণ (ভাবগর্ভ রচনা, ভাবগর্ভ প্রবন্ধ)।

ভাবগম্ভীর

ভাবগম্ভীর বিণ. গভীর ভাবযুক্ত (ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হল)।

ভাবভঙ্গি

ভাবগতিক, ভাবভঙ্গি বি. চালচলন, আচরণ, অভিপ্রায় (ওর ভাবগতিক তো ভালো ঠেকছে না)।

ভাবগতিক

ভাবগতিক, ভাবভঙ্গি বি. চালচলন, আচরণ, অভিপ্রায় (ওর ভাবগতিক তো ভালো ঠেকছে না)।