ভারত
ভারত [ bhārata ] বি. 1 ভারতবর্ষ; 2 বর্তমান ভারতরাষ্ট্র; 3 মহাভারত (যা নেই ভারতে তা নেই ভারতে); 4 ভারত-সূত্র; 5 নট। ভারতবাসী (-সিন্) বি. বিণ. ভারতের অধিবাসী। ভারতীয় বিণ. 1 ভারতসম্বন্ধীয় (ভারতীয় পোশাক); 2 ভারতে উত্পন্ন বা বসবাসকারী (ভারতীয় বস্ত্র, ভারতীয় গম)। ☐ বি. ভারতের অধিবাসী বা নাগরিক (ভারতীয়দের সংগ্রাম)। বি. ভারততা, ভারতত্ব। ভারত মহাসাগর ভারতের দক্ষিনে অবস্হিত মহাসাগরবিশেষ, the Indian Ocean ভারতমাতা বি. মাতা রূপে কল্পিত ভারতভূমি।
ভারাক্রান্ত
ভারাক্রান্ত বিণ. 1 ভারের আধিক্যযুক্ত (অশ্রুভারাক্রান্ত নয়ন); 2 চিন্তাক্লিষ্ট বা দুঃখক্লিষ্ট (ভারাক্রান্ত হৃদয়ে তাঁকে বিদায় জানালাম)।