ভোগানো

ভোগানো ক্রি. দুঃখকষ্ট ইত্যাদি সহ্য করানো; কষ্ট দেওয়া (লোকটাকে এত ভোগাচ্ছ কেন?)।

ভোগা

ভোগা1 [ bhōgā1 ] (আশা.) বি. ফাঁকি, প্রতারণা, ধোঁকা (ভোগা দিয়ে টাকা নিয়ে চলে গেল)। [দেশি. -তু. হি. ভগল্]। ভুগা, ভোগা2 [ bhōgā2 ] ক্রি. বি. 1 দুঃখকষ্ট সহ্য করা; 2 কষ্ট পাওয়া (ছেলেটা খুব ভুগছে)। [বাং. √ ভুগা]। ভোগানো ক্রি. বি. দুঃখ কষ্ট ইত্যাদি সহ্য করানো, কষ্ট দেওয়া (তাকে এত ভোগাচ্ছে কেন?)। ভোগান্তি বি. নিদারুণ কষ্ট বা দুর্ভোগ (ভোগান্তির চরম, ভোগান্তির একশেষ)।

ভুগা

ভুগা, ভোগা [ bhugā, bhōgā ] ক্রি. 1 দুঃখকষ্ট সহ্য করা; 2 কষ্ট পাওয়া (অসুখে ভুগছে)। [বাং. √ ভুগা। ভোগানো ক্রি. দুঃখকষ্ট ইত্যাদি সহ্য করানো; কষ্ট দেওয়া (লোকটাকে এত ভোগাচ্ছ কেন?)।

ভুখামিছিল

ভুখমিছিল, ভুখামিছিল বি. অন্নাভাবের প্রতিকারের দাবিতে ক্ষুধার্ত মানুষের মিছিল।

ভুখমিছিল

ভুখমিছিল, ভুখামিছিল বি. অন্নাভাবের প্রতিকারের দাবিতে ক্ষুধার্ত মানুষের মিছিল।

ভুখ

ভুখ [ bhukha ] বি. ক্ষুধা। [< সং. বুভুক্ষা]। ভুখা বিণ. ক্ষুধার্ত। ভুখমিছিল, ভুখামিছিল বি. অন্নাভাবের প্রতিকারের দাবিতে ক্ষুধার্ত মানুষের মিছিল।

ভুক্তাবশিষ্ট

ভুক্তাবশিষ্ট বিণ. ভুক্তাবশেষ বি. খাওয়ার পরে যা অবশিষ্ট থাকে বা পড়ে থাকে।

ভুক্তাবশেষ

ভুক্তাবশেষ বি. খাওয়ার পরে যা অবশিষ্ট থাকে বা পড়ে থাকে। বিণ. ভুক্তাবশিষ্ট।

ভুক্তভোগী

ভুক্তভোগী (-গিন্) বিণ. বি. পূর্বে যে ভোগ করেছে বা কষ্ট পেয়েছে এমন।