ভূখণ্ড

ভূখণ্ড বি. প্রদেশ, দেশ (আরব ভূখণ্ড)।

ভূ

ভূ1 [ bhū1 ] (ভূস্) বি. 1 পুরাণোক্ত সপ্তলোকের অন্যতম; 2 ব্যাহৃতিবিশেষ; 3 পৃথিবী। [সং. ভূস্]। ভূ2 [ bhū2 ] বি. 1 পৃথিবী (ভূপৃষ্ঠ, ভূতল); 2 স্হল, স্হান, ভূমি (ভূদান)। [সং. √ ভূ + ক্বিপ্]। ভূকম্প, ভূকম্পন বি. ভূমিকম্প। ভূখণ্ড বি. প্রদেশ, দেশ (আরব ভূখণ্ড)। ভূগর্ভ বি. পৃথিবী বা মাটির অভ্যন্তর। ভূগোল বি. পৃথিবীর বিবরণ, geography. ভূগোলক বি. পৃথিবীর আকারাদির চিত্রসংবলিত গোলক, globe. ভূচর বিণ. স্হলে বিচরণ করে এমন, স্হলচর। ভূচিত্র বি. মানচিত্র, map. চ্ছায়া বি. গ্রহণের সময় চাঁদে পৃথিবীর যে ছায়া পড়ে। ভূতত্ত্ব, ভূবিজ্ঞান, ভূবিদ্যা বি. ভূপৃষ্ঠ ও তার নিম্নবর্তী স্তরসমূহ-সম্বন্ধীয় বিজ্ঞান, geology. ভূতল বি. 1 পৃথিবীপৃষ্ট; 2 পাতাল।...

ভুসি

ভুসি [ bhusi ] বি. গম ডাল প্রভৃতি শস্যের খোসা বা চোকলা। [< সং. বুস]। ভুসিমাল বি. বাজে বা সারহীন বস্তু।

ভুশুড়ি

ভুশুড়ি [ bhuśuḍ়i ] বি. কাঁঠালের ভুতি বা ভুতুড়ি। [দেশি]। ভুশুড়ি ভাঙা ক্রি. বি. প্রচুর খাওয়া, ভূরিভোজন করা। গল্পের ভুশুড়ি ভাঙা ক্রি. বি. ক্রমাগত একটার পর একটা গল্প বলা।

ভোলা

ভোলা [ bhōlā ] ক্রি. 1 ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া (নাম ভোলা, পড়া ভোলা); 2 বশীভূত বা প্রভাবিত হওয়া (লোকের কথায় ভোলা)। ☐ বি. উক্ত অর্থে। ☐বিণ ভুলায় এমন; ভোলে এমন (ভোলা মন)। ভোলানাথ বি. শিব। ভোলানো ক্রি. বি. ভুলিয়ে দেওয়া, ভুল করানো। ☐বিণ. যা ভোলায় এমন (ছেলেভোলানো গান)।

ভুলো

ভুলো, ভোলা বিণ. প্রায়ই ভুল করে বা ভুলে যায় বা বিস্মৃত হয় এমন (ভুলো লোক, ভোলা মন)।