ভূলুণ্ঠিত

ভূলুণ্ঠিত বিণ. 1 মাটিতে বা ধুলোয় লুটোচ্ছে এমন; 2 (আল.) অপদস্হ ও বিপর্যস্ত (মর্যাদা ভূলুণ্ঠিত)।

ভূমধ্যসাগর

ভূমধ্যসাগর বি. ইয়োরোপের দক্ষিণে অবস্হিত সাগরবিশেষ।

ভূমধ্যরেখা

ভূমধ্যরেখা বি. (ভূগো.) পৃথিবীর মধ্যস্হল বেষ্টনকারী রেখা।

ভূমধ্য

ভূমধ্য বি. পৃথিবীর মধ্যস্হল; পৃথিবীর যেকোনো স্হান।

ভূভারত

ভূভারত বি. 1 পৃথিবী ও ভারতবর্ষ; 2 সমস্ত পৃথিবী (এমন ঘটনা ভূভারতে কখনো ঘটেনি)।

ভূভার

ভূভার বি. পৃথিবীর পাপের বোঝা।