ভোগবতী

ভোগবতী বি. (স্ত্রী.) পাতালের গঙ্গা।

ভোগদেহ

ভোগদেহ বি. (হিন্দু মতে মৃত্যুর পরে প্রেতপিণ্ড লাভের পর) জীবাত্মার সূক্ষ শরীর।

ভোগপিপাসা

ভোগতৃষ্ণা, ভোগপিপাসা বি. সুখ ও ঐশ্বর্য ভোগ করার প্রবল ইচ্ছা।

ভোগতৃষ্ণা

ভোগতৃষ্ণা, ভোগপিপাসা বি. সুখ ও ঐশ্বর্য ভোগ করার প্রবল ইচ্ছা।

ভোগ

ভোগ [ bhōga ] বি. 1 সুখ-দুঃখ আরাম প্রভৃতির অনুভূতি (সুখভোগ, দুর্ভোগ); 2 পরিণাম সহ্য করা (কর্মভোগ, ফলভোগ); 3 উপভোগ (বিষয়ভোগ, ভোগে লাগা); 4 ইন্দ্রিয়সুখ, ধনৈশ্বর্য (ভোগবাসনা, ভোগতৃষ্ণা); 5 উপভোগের বা ভোজনের বস্তু (সত্যনারায়ণের ভোগ); 6 সাপের ফণা; 7 সাপ [সং. √ ভুজ্ + অ]। ভোগতৃষ্ণা, ভোগপিপাসা বি. সুখ ও ঐশ্বর্য ভোগ করার প্রবল ইচ্ছা। ভোগদেহ বি. (হিন্দু মতে মৃত্যুর পরে প্রেতপিণ্ড লাভের পর) জীবাত্মার সূক্ষ শরীর। ভোগবতী বি. (স্ত্রী.) পাতালের গঙ্গা। ভোগবিলাস বি. পার্থিব সুখ ও ধন-ঐশ্বর্য ভোগ। ভোগরাগ বি. দেবতার বিবিধ নৈবেদ্য ও সানুরাগ পূজাবন্দনাদি।

ভোক্ত্রী

ভোক্ত্রী স্ত্রী. ভোক্তা [ bhōktā ] (-ক্তৃ). বিণ বি. ভোজনকারী; উপভোগকারী। [সং. √ ভুজ্ + তৃ]।

ভোক্তা

ভোক্তা [ bhōktā ] (-ক্তৃ). বিণ বি. ভোজনকারী; উপভোগকারী। [সং. √ ভুজ্ + তৃ]। স্ত্রী ভোক্ত্রী।

ভৈষজ্য

ভৈষজ, ভৈষজ্য [ bhaiṣaja, bhaiṣajya ] বি. 1 ওষুধ; 2 ওষুধ দিয়ে চিকিত্সা। [সং. ভেষজ + অ, য]।

ভৈষজ

ভৈষজ, ভৈষজ্য [ bhaiṣaja, bhaiṣajya ] বি. 1 ওষুধ; 2 ওষুধ দিয়ে চিকিত্সা। [সং. ভেষজ + অ, য]।

ভৈরবীচক্র

ভৈরবীচক্র বি. যে চক্রের মধ্যে অর্থাত্ তান্ত্রিক সাধকমণ্ডলীর মধ্যে বসে পঞ্চ ম-কার সাধন করা হয়।