ভ্রু

ভ্রু, ভ্রূ [ bhru, bhrū ] বি. দুই চোখের উপর কিছুটা বাঁকা লোমের গুচ্ছ, ভুরু। [সং √ ভ্রম্ + উ + ঊ]। ভ্রুকুঞ্চন, ভ্রুকুটি, ভ্রুভঙ্গ, ভ্রুভঙ্গি বি. ভুরু কোঁচকানো বা বাঁকানো, বিরক্তি, বিস্ময় অবিশ্বাস প্রভৃতি বোঝাতে দুই ভুরু কোঁচকানো। ভ্রুক্ষেপ বি. 1 দৃষ্টিপাত; 2 (আল.) গুরুত্ব দেওয়া, গ্রাহ্য করা (কথাটা শুনেও কোনো ভ্রুক্ষেপই করল না)। ভ্রুবিলাস, ভ্রুবিভ্রম বি মনোরম ভ্রুভঙ্গি। ভ্রুমধ্য বি দুই ভ্রুর মাঝের জায়গা। ভ্রুলতা বি. লতার মতো সুন্দর দুটি ভ্রু। ভ্রুসংকেত বি. ভ্রু কুঁচকে ইশারা।

ভ্রামরী

ভ্রামরী বি. (স্ত্রী.) 1 দুর্গাদেবী; 2 যোগাসনের মুদ্রাবিশেষ। ☐ বিণ. ভ্রমরসম্বন্ধীয়।

ভ্রামর

ভ্রামর [ bhrāmara ] বি. 1 মধু; 2 অয়স্কান্ত মণি, চুম্বক; 3 পাথর। ☐ বিণ. ভ্রমরজাত; ভ্রমরসম্বন্ধীয়। [সং ভ্রমর + অ]। ভ্রামরী বি. (স্ত্রী.) 1 দুর্গাদেবী; 2 যোগাসনের মুদ্রাবিশেষ। ☐ বিণ. ভ্রমরসম্বন্ধীয়। ভ্রামরী মিত্র — কেবল সুখের দিনের বন্ধু।

ভ্রান্তিজনক

ভ্রান্তিজনক, ভ্রান্তিপ্রদ বিণ. ভ্রান্তি সৃষ্টি করে এমন।

ভ্রান্তিবশত

ভ্রান্তিবশত বিণ. ভুলের জন্য, ভ্রমহেতু (তিনি ভ্রান্তিবশত কথাটা বলে ফেলেছেন)।

ভ্রান্তিমান

ভ্রান্তিমান (-মত্) বিণ. ভ্রমযুক্ত, ভ্রান্তিযুক্ত। ☐ বি. কাব্যের অর্থালংকারবিশেষ।

ভ্রান্তি

ভ্রান্তি [ bhrānti ] বি. 1 ভ্রম, ভুল (ভ্রান্তি সংশোধন); 2 ভুল ধারণা, মিথ্যা ধারণা (ভ্রান্তি অপনোদন); 3 বিস্মৃতি, বিস্মরণ। [সং √ ভ্রম্ + তি]। ভ্রান্তিজনক, ভ্রান্তিপ্রদ বিণ. ভ্রান্তি সৃষ্টি করে এমন। ভ্রান্তিবশত বিণ. ভুলের জন্য, ভ্রমহেতু (তিনি ভ্রান্তিবশত কথাটা বলে ফেলেছেন)। ভ্রান্তিমান (-মত্) বিণ. ভ্রমযুক্ত, ভ্রান্তিযুক্ত। ☐ বি. কাব্যের অর্থালংকারবিশেষ। ভ্রান্তিমূলক বিণ. ভ্রমাত্মক, ভুল (ভ্রান্তিমূলক তত্ত্ব)।