ভুসো

ভুসা, ভুসো১ [ bhusō ] বি. ধোঁয়া থেকে উত্পন্ন কালি বা ঝুল; কাজল (ভুসোকালি)। [< সং. ভস্মন্]। ভুসাকালি, ভুসোকালি বি. ধোঁয়া থেকে তৈরি কালি বা কাজল। ভুসি, ভুসো২ বি. গম, ডাল ইত্যাদি শস্যের খোসা বা চোকলা। [সং. বুস। ভুসিমাল, ভুসোমাল বি. বাজে বা সারহীন বস্তু।  

ভোমর

ভোমর১ [ bhōmara ] বি. ছুতোরের কাঠ ছিদ্র করার যন্ত্রবিশেষ, তুরপুন, drill [< সং. ভ্রমরক]। ভোমর২ [ bhōmara ], ভোমরা — ভ্রমর-এর কথ্য রূপ।

ভ্যাজাল

ভ্যাজাল [ bhyājāla ] বি. ঝামেলা (ভারী ভ্যাজাল বেধেছে)। [দেশি]।

ভাতে মারা

পেটে মারা, ভাতে মারা ক্রি. বি. 1 না খেতে দিয়ে দুর্বল করে ফেলা; 2 জীবিকার উপায় নষ্ট করে দেওয়া।

ভ্রূণহা

ভ্রূণঘ্ন, ভ্রূণহা বিণ. ভ্রূণের হত্যাকারী, ভ্রূণ নষ্ট করে এমন।

ভ্রূণঘ্ন

ভ্রূণঘ্ন, ভ্রূণহা বিণ. ভ্রূণের হত্যাকারী, ভ্রূণ নষ্ট করে এমন।

ভ্রূণ

ভ্রূণ [ bhrūṇa ] বি. গর্ভস্হ সন্তান; গর্ভের (সচ.) অপরিণত সন্তান। [সং. ভ্রূণ্ + অ]। ভ্রূণঘ্ন, ভ্রূণহা বিণ. ভ্রূণের হত্যাকারী, ভ্রূণ নষ্ট করে এমন। ভ্রূণহত্যা বি গর্ভস্হ সন্তানকে হত্যা; গর্ভপাত।

ভ্রুভঙ্গি

ভ্রুকুঞ্চন, ভ্রুকুটি, ভ্রুভঙ্গ, ভ্রুভঙ্গি বি. ভুরু কোঁচকানো বা বাঁকানো, বিরক্তি, বিস্ময় অবিশ্বাস প্রভৃতি বোঝাতে দুই ভুরু কোঁচকানো।