বকলম

বকলম [ bakalama ] বি. (প্রধানত লিখতে অক্ষম এমন) কোনো ব্যক্তির পরিবর্তে যে স্বাক্ষর করে। [আ. বকলম্]।

বকরি

বকরি বি. (স্ত্রী.) ছাগী।

বকরা

বকরা [ bakarā ] বি. ছাগ। [আ. বক্র-তু. সং. বর্কর]। বকরি বি. (স্ত্রী.) ছাগী।

বকযন্ত্র

বকযন্ত্র [ bakayantra ] বি. ১. গলার কাছে বাঁকা এমন পাতনযন্ত্রবিশেষ, retort, still (বি.প.); ২. রোগীর বুক ও শ্বাসপ্রশ্বাস পরীক্ষার ডন্য ডাক্তারি যন্ত্রবিশেষ, স্টেথোস্কোপ। [সং. বক (সদৃশার্থে) + যন্ত্র]।

বকমকাঠ

বকমকাঠ [ bakama-kāṭha ] বি. বৃক্ষবিশেষ বা তার কাঠ। [দেশি]।

বকবকম

বকবকম [ bakabakama ] বি. পায়রার ডাকের আওয়াজ। [ধ্বন্যা.]।

বঁড়শি

বঁড়শি [ ban̐ḍ়śi ] বি. বাঁকা ছুঁচলো লোহার কাঁটাবিশেষ যাতে টোপ গেঁথে মাছ ধরা হয়। [সং. বড়শি]।

বঁটি

বঁটি [ ban̐ṭi ] বি. বসে বসে মাছ তরকারি প্রভৃতি কাটার বাঁটাযুক্ত অস্ত্রবিশেষ। [মুণ্ডা. বইন্টি]।

বঁইচি

বঁইচি [ bam̐ici ] বি. বোঁচ গাছের অম্লমধুর ফলবিশেষ। [দেশি].

বংশোদ্ভূত

বংশোদ্ভব, বংশোদ্ভূত [ baṃśōdbhaba, baṃśōdbhūta ] বিণ. বংশজাত, বংশজ, বংশে জন্ম হয়েছে এমন (উচ্চ বংশোদ্ভব পুরুষ)। [সং. বংশ + উদ্ভব, উদ্ভূত]।