বর্তুল

বর্তুল [ bartula ] বিণ. গোলাকার, বৃত্তের মতো, spherical. ☐ বি. ১. গোলক; গোলাকার বস্তু, sphere; ২. বাঁটুল, বল। [সং. √ বৃত্ + উল]।

বর্তিষ্ণু

বর্তিষ্ণু [ bartiṣṇu ] বিণ. স্হিতিশীল। [সং. √ বৃত + ইষ্ণু]।

বর্তিত

বর্তিত [ bartita ] বিণ. নিষ্পাদিত, সম্পাদিত। [সং. √ বৃত্ + ণিচ্ + ত]।

বর্তনী

বর্তনী [ bartanī ] বি. ১. বর্ত্ম, পথ; ২. বেষ্টিত বা পরিবৃত স্হান বা আয়তন, circuit; ৩. তুলোর পাঁজ। [সং. বর্তন১. + ঈ]।

বর্তক

বর্তক [ bartaka ] বি. তিতিরজাতীয় পাখি, বটের, quail. [সং. √ বৃত্ + অক]।

বর্ণী

বর্ণী [ barṇī ] (-র্ণিন্) বি. ১. চিত্রকর; ২. ব্রহ্মচারী। [সং. বর্ণ (প্রশংসা, রং) + ইন্]।

বর্ণিনী

বর্ণিনী [ barṇinī ] বি. ১. নারী, রমনী (বরবর্ণিনী); ২. লেখিকা; ৩. চিত্রকরী অর্থাত্ মহিলা-চিত্রকর [সং. বর্ণ + ইন্ + ঈ]।

বর্ণিক

বর্ণিক [ barṇika ] বি. চিত্রকর, রঞ্জনশিল্পী। [সং. বর্ণ + ইক]।

বর্ণাট

বর্ণাট [ barṇāṭa ] বি. চিত্রকর, চিত্রশিল্পী। [সং. বর্ণ (রং) + আট (প্রয়োগকারী)]।

বর্ডার

বর্ডার [ barḍāra ] বি. ১. প্রান্ত (শাড়ির বর্ডার); ২. সীমান্ত (ভারত পাকিস্তান বর্ডার)। [ইং. border]।