ব বলিহারি বলিহারি [ bali-hāri ] বিণ. চমত্কার (বলিহারি বুদ্ধি)। ☐ ক্রি-বিণ. হতবাক হয়ে, চমত্কৃত হয়ে (বলিহারি যাই)। ☐ অব্য. বাহবা, শাবাশ। [বাং. বলি (=বলতে) + হারি]।
ব বলিষ্ঠ বলিষ্ঠ [ baliṣṭha ] বিণ. ১. অত্যন্ত বলবান বা শক্তিশালী (বলিষ্ঠ দেহ); ২. অতি দৃঢ় (বলিষ্ঠ চরিত্র)। [সং. বলবত্ + ইষ্ঠ]।
ব বলাবল বলাবল [ balābala ] বি. সামর্থ্য ও অসামর্থ্য, শক্তি ও দুর্বলতা (শত্রুর বলাবল বিচার করে কাজ করা)। [সং. বল3 + অবল]।
ব বলাত্কার বলাত্কার (বলাৎকার) [ balāt-kāra ] বি. ১. বলপ্রয়োগ; ২. ধর্ষণ, বলপূর্বক যৌনসংগম। [সং. বলাত্ + √ কৃ + অ]।
ব বলভদ্র বলভদ্র [ bala-bhadra ] বি. ১. শ্রীকৃষ্ণের অগ্রজ, বলরাম; ২. বলশালী ব্যক্তি। [সং. বল + ভদ্র (=শ্রেষ্ঠ)]।
ব বলক বলক [ balaka ] বি. দুধ ইত্যাদি জ্বাল দেবার সময় উথলে ওঠা (দুধ বলক দিচ্ছে)। [তু. হি. বলক্না]। বলকা বিণ. বলকযুক্ত।