বাঁয়া

বাঁয়া [ bām̐ẏā ] বি. তবলার সহচররূপে ব্যবহৃত এবং (সচ.) বাঁহাতে বাজাতে হয় এমন আনন্ধ বাদ্যযন্ত্রবিশেষ, ডুগি। [সং. বামা]।

বাঁদরলাঠি

বাঁদরলাঠি [ bān̐dara-lāṭhi ] বি. উপক্ষারহীন বনৌষধিবিশেষ, সোনালু। [বাং. বাঁদর + লাঠি]।

বাঁটকুল

বাঁটকুল [ bān̐ṭa-kula ] বি. বিণ. বেঁটে, খর্বকায়; বেঁটে লোক, খর্বকায় ব্যক্তি। [দেশি]।

বাঁওড়

বাঁওড় [ bām̐ōḍ় ] বি. নদীর যে বাঁকে স্রোত বদ্ধ বা অবরুদ্ধ হয়েছে। [দেশি-তু.বাং. বাঁকমোড়]।

বাংলো

বাংলো [ bāṃlō ] বি. (সচ. চারচালা ও একতলা) বাসভবনবিশেষ; খোলা জায়গাসমন্বিত চওড়া বারান্দাযুক্ত একতলা সরকারি বা বেসরকারি বাড়িবিশেষ। [হি. বাংলা ইং. bungalow দ্বারা + প্রভাবিত]।

বাউণ্ডুলে

বাউণ্ডুলে [ bāuṇḍulē ] বিণ. ১. ছন্নছাড়া; ২. অকর্মণ্য; ৩. ভবঘুরে (বাউণ্ডুলে হয়ে ঘুরে বেড়াচ্ছে)। [দেশি]।

বাউরি

বাউরি [ bāuri ] বি. নিম্নশ্রেণির বাঙালি হিন্দু জাতিবিশেষ। [তু. সং. বাগুরা]।

বাউরা

বাউরা [ bāurā ] বিণ. খ্যাপা, পাগল। [হি. বাউরা < সং. বাতুল]।

বাউণ্ডারি

বাউণ্ডারি [ bāuṇḍāri ] বি. ১. সীমানা; ২. ক্রিকেট খেলায় বলকে সীমানার বাইরে পাঠানো। [ইং. boundary]।