বংশমর্যাদা

বংশমর্যাদা বি. বংশের ঐতিহ্য অনুযায়ী প্রাপ্য সম্মান, আভিজাত্য।

বংশরক্ষা

বংশরক্ষা বি. সন্তানের জন্মদান করে বংশকে অব্যাহত রাখা।

বংশলতা

বংশলতা বি. শাখাপ্রশাখাক্রমে বিন্যস্ত বংশতালিকা।

বংশে বাতি দেওয়া

বংশে বাতি দেওয়া ক্রি. বি. 1 মৃত পিতৃপুরুষদের আত্মার মঙ্গল কামনায় কার্তিক মাসের পিতৃপক্ষে আকাশপ্রদীপ জ্বালা; 2 (আল.) বংশধররূপে বংশ বাঁচিয়ে রাখা।

বউনি

বউনি1 [ buni1 ] বি. বহনের মজুরি, বয়ে নেওয়ার জন্য মজুরি। [সং. বহন + বাং. ই]। বউনি2 [ buni2 ] বি. দিনের প্রথম বিক্রয় বা বিক্রয়লব্ধ মূল্য। [হি. বোহনী < সং. বর্ধনী]।

বৌদিদি

বউদি, বউদিদি, বৌদি, বৌদিদি বি. দাদার বউ।

বৌদি

বউদি, বউদিদি, বৌদি, বৌদিদি বি. দাদার বউ।

বউদিদি

বউদি, বউদিদি, বৌদি, বৌদিদি বি. দাদার বউ।

বউদি

বউদি, বউদিদি, বৌদি, বৌদিদি বি. দাদার বউ।

বৌভাত

বউভাত, বৌভাত বি. হিন্দুবিবাহে বরের আত্মীয়স্বজনের নববধূর দেওয়া অন্ন গ্রহণরূপ অনুষ্ঠানবিশেষ, পাকস্পর্শ।