বখা
বখা [ bakhā ] ক্রি. 1 কুসংসর্গে নষ্ট হওয়া, বয়ে যাওয়া, দুশ্চরিত্র হওয়া (ছেলেটা একেবারেই বখে গেছে); 2 বখানো। ☐ বি. উক্ত উভয় অর্থে। ☐ বিণ. 1 বখে গেছে এমন (বখা ছেলের সঙ্গে মিশতে দিয়ো না); 2 বাচাল, ফাজিল। [সং. বহ্ + বাং. আ; অথবা সং. √ বচ্ + বাং. আ]। বখাট, বখাটে বিণ. বখে গেছে এমন। বখানো ক্রি. বি. বখাটে করা (তুমিই ছেলেটাকে বখিয়েছ)। ☐ বিণ. উক্ত অর্থে। বখামি, বখামো বি. বখা লোকের আচরণ বা ভাব; ফাজলামি; বাচালতা।