বছর

বছর [ bachara ] বি. বত্সর (এই বছর, আগামী বছর)। [প্রাকৃ. বচ্ছর < সং. বত্সর]। বছরকার দিন, বছরের দিন বি. উত্সব অনুষ্ঠানের দিন; শুভ দিন (বছরকার দিনে ছেলেটাকে মারলে?)। বছরভর ক্রি-বিণ. সারা বছর ধরে (সে বছরভর পরিশ্রম করেছে)।

বচনীয়

বচনীয় বিণ. 1 বাচ্য, কথনযোগ্য; 2 নিন্দনীয়।

বচনাতীত

বচনাতীত বিণ. কথার দ্বারা বা বাক্যের দ্বারা বোঝা বা বোঝানো যায় না মন।

বচনবাগীশ

বচনবাগীশ বিণ. 1 বাক্পটু; 2 কেবল কথা বলতেই পটু।

বচন

বচন [ bacana ] বি. 1 কথা, বাক্য (দুর্বচন, বচনবাগীশ); 2 উক্তি (শাস্ত্রবচন); 3 প্রবাদ, প্রবচন; 4 (ব্যাক.) পদের একত্ব বা বহুত্ব (একবচন, বহুবচন)। [সং. √ বচ্ + অন]। বচনবাগীশ বিণ. 1 বাক্পটু; 2 কেবল কথা বলতেই পটু। বচনাতীত বিণ. কথার দ্বারা বা বাক্যের দ্বারা বোঝা বা বোঝানো যায় না মন। বচনীয় বিণ. 1 বাচ্য, কথনযোগ্য; 2 নিন্দনীয়।

বচ

বচ [ baca ] বি. ঝাল বা কটু কন্দবিশেষ। [সং. বচা]।

বঙ্গীয়

বঙ্গীয় বিণ. বঙ্গদেশসম্বন্ধীয়; বঙ্গদেশে জাত।

বঙ্গাব্দ

বঙ্গাব্দ বি. 593 খ্রিস্টাব্দ থেকে গণিত বাংলা সাল।