বড্ড

বড্ড [ baḍḍa ] বিণ. ক্রি-বিণ. বিণ-বিণ. বড়ো, খুব (বড্ড ব্যথা, বড্ড লেগেছে, বড্ড বোকা)। [প্রাকৃ. বড্ড]।

বটে

বটে [ baṭē ] অব্য. 1 (অবধারণার্থক) সত্যই, প্রকৃতই (ঠিক বটে, তাই বটে); 2 (সন্দেহসূচক বা বিস্ময়সূচক প্রশ্নে) তাই নাকি ? (বটে?); 3 পক্ষান্তরে, যদিও (‘রমণীর প্রাণ অনেক সহিতে পারে বটে, তবু/তারো সীমা আছে’: দ্বি. রা.); 4 ব্যঙ্গে (বীর বটে?); 5 শাসনে বা ভয় প্রদর্শনে (বটে রে, এক আস্পর্ধা)। [বটা দ্রা]।

বটুক

বটু, বটুক [ baṭu, baṭuka ] বি. 1 ছোটো ছেলে; 2 ব্রাহ্মণ বালক। [সং. বট + উ, ক]।

বটু

বটু, বটুক [ baṭu, baṭuka ] বি. 1 ছোটো ছেলে; 2 ব্রাহ্মণ বালক। [সং. বট + উ, ক]।

বটী

বটিকা, বটী [ baṭikā, baṭī ] বি. বড়ি, গুলি (ঔষধের বটিকা)। [সং. বট + কণ্ + আ, বট + ঈ]।

বটিকা

বটিকা, বটী [ baṭikā, baṭī ] বি. বড়ি, গুলি (ঔষধের বটিকা)। [সং. বট + কণ্ + আ, বট + ঈ]।

বটঠাকুর

বটঠাকুর [ baṭ-ṭhākura ] বি. (কথ্য) ভাশুর। [বাং. বড়2 + ঠাকুর]।

বঞ্চা

বঞ্চা [ bañcā ] ক্রি. (প্রধানত কাব্যে) 1 প্রতারিত করা; 2 বিরহিত বা বিহীন করা; 3 কাটানো, যাপন করা (‘সুখে বঞ্চিত দিন’); 4 বাস করা (‘আমি বঞ্চি একাকিনী’: চণ্ডী)। ☐ বি. উক্ত সব অর্থে। [সং. √ বঞ্চ্ + বাং. আ]।

বঞ্চিত

বঞ্চিত বিণ. 1 প্রতারিত; 2 সুযোগ দেওয়া হয়নি এমন, সুবিবেচনা পায়নি এমন (সুযোগ থেকে বঞ্চিত); 3 অভাবে কাতর (‘বঞ্চিত ক’রে বাচালে মোরে’: ‘কেন বঞ্চিত হব চরণে’: র.সে.); 4 অনধিকারী (ও রসে বঞ্চিত)।