বড়ে

বড়ে, বোড়ে [ baḍ়ē, bōḍ়ē ] বি. দাবা খেলার ঘুঁটিবিশেষ। [সং. বটিকা]।

বড়ু

বড়ু [ baḍ়u ] বি. (অপ্র.) ব্রাহ্মণসন্তান, দ্বিজ (বড়ু চণ্ডীদাস)। [সং. বটু]।

বড়ি

বড়ি [ baḍ়i ] বি. 1 বটিকা, গুলি, ছোটো গোলাকার যেকোনো বস্তু, (কবিরাজি বড়ি); 2 বাটা ডাল রোদে শুকিয়ে প্রস্তুত ছোটো গুলি (ডালের বড়ি)। [সং. বটিকা]।

বড়াল

বড়াল [ baḍ়āla ] বি. বাঙালি হিন্দুর পদবিবিশেষ, হিন্দু স্বর্ণবণিকের পদবিবিশেষ। [< বটব্যাল]।

বড়াই

বড়াই1 [ baḍ়āi1 ] বি. গর্ব, জাঁক (বিদ্যার বড়াই, ধনের বড়াই)। [বাং. বড়2 + আই]। বড়াই2, (বর্জি.) বড়ায়ি [ baḍ়āi2, (barji.) baḍ়āẏi ] বি. 1 যোগমায়া নামে পরিচিত বৃন্দাবনের যে বৃদ্ধা নারী রাধাকৃষ্ণের মিলন ঘটিয়েছিলেন; 2 অতি বৃদ্ধা নারী; 3মাতামহী; 4 আই। [সং. বড়2 + আয়ী (আই-বড় মাতা বা বড় দিদিমা)। বড়াইবুড়ি বি. বৃদ্ধা বড়াই।

বড়মানষি

বড়মানুষি, (কথ্য) বড়মানষি বি. বড়লোকের মতো আচরণ বা চালচলন।

বড়মানুষি

বড়মানুষি, (কথ্য) বড়মানষি বি. বড়লোকের মতো আচরণ বা চালচলন।

বড়লোক

বড়মানুষ, বড়লোক [ baḍ়-mānuṣa, baḍ়-lōka ] বি. ধনী ব্যক্তি (‘বড় লোকের ঢাক তৈরী গরীবলোকের চামড়ায়’: সুকান্ত)। [বাং. বড়2 + মানুষ, লোক]। বড়মানুষি, (কথ্য) বড়মানষি বি. বড়লোকের মতো আচরণ বা চালচলন।

বড়মানুষ

বড়মানুষ, বড়লোক [ baḍ়-mānuṣa, baḍ়-lōka ] বি. ধনী ব্যক্তি (‘বড় লোকের ঢাক তৈরী গরীবলোকের চামড়ায়’: সুকান্ত)। [বাং. বড়2 + মানুষ, লোক]। বড়মানুষি, (কথ্য) বড়মানষি বি. বড়লোকের মতো আচরণ বা চালচলন।