বনভোজ

বনভোজ, বনভোজন বি. (বন প্রভৃতি রম্য স্হানে) সংঘবদ্ধভাবে রান্না ও খাওয়াদাওয়া, চড়ুইভাতি।

বনমল্লিকা

বনমল্লিকা বি. 1 বেল ফুল, বেলি; 2 কাঠমল্লিকা নামে অতি সুগন্ধি ফুল।

বনমানুষ

বনমানুষ বি. মানুষের আকৃতিবিশিষ্ট বনচর বানরবিশেষ।

বনমালা

বনমালা বি. 1 বনফুল দিয়ে গাঁথা মালা; 2 নানা ফুলে গাঁথা আজানুলম্বিত মালা।

বনমালী

বনমালী (-লিন্) বি. (বনমালা শোভিত) শ্রীকৃষ্ণ।

বনমোরগ

বনমোরগ বি. বনকুক্কুট, যে-মোরগ বনে বিচরণ করে।

বনরাজি

বনরাজি বি. বনশ্রেণি, বনের সারি।

বনশ্রী

বনশ্রী বি. বনরাজি; বনানী; বনের শ্রী।

বনস্পতি

বনস্পতি বি. 1 বট অশ্বত্থ প্রভৃতি যেসব গাছে ফল হয় কিন্তু ফুল হয় না; 2 বনের পতি বা কর্তা বলে পরিগণিত হওয়ার যোগ্য অতি বিশাল বৃক্ষ।