বন্যাপ্লাবিত

বন্যাপ্লাবিত বিণ. বন্যায় ভেসে গেছে এমন (বন্যাপ্লাবিত গ্রাম)।

বন্যা

বন্যা১ [ banyā1 ] বি. 1 জলপ্লাবন, বান (বন্যাপ্লাবিত, বিধ্বংসী বন্যা); 2 বন্যার মতো প্রবল স্রোত (চোখের জলের বন্যা); [সং. বন (=জল) + য + আ]। বন্যাপ্লাবিত বিণ. বন্যায় ভেসে গেছে এমন (বন্যাপ্লাবিত গ্রাম)। বন্যাবিধ্বস্ত বিণ. বন্যায় বিপর্যস্ত বা ধ্বংস হয়েছে এমন। বন্যার্ত বিণ. বন্যায় ক্ষতিগ্রস্ত; বন্যায় বিপদ্গ্রস্ত। বন্যা২ স্ত্রী. বন্য।

বন্যতা

বন্যতা বি. বন্য [ banya ] বিণ. 1 বুনো, বনজাত (বন্য বৃক্ষ); 2 বনচর, বনবাসী (বন্য প্রাণী, বন্য জাতি); 3 বনবাসীর উপযুক্ত বা যোগ্য; অসামাজিক, জনসমাজের অনুপযুক্ত (বন্য স্বভাব); 4 বনসম্বন্ধীয় (বন্য জীবন)। [সং. বন + য]। স্ত্রী. বন্যা।

বন্য

বন্য [ banya ] বিণ. 1 বুনো, বনজাত (বন্য বৃক্ষ); 2 বনচর, বনবাসী (বন্য প্রাণী, বন্য জাতি); 3 বনবাসীর উপযুক্ত বা যোগ্য; অসামাজিক, জনসমাজের অনুপযুক্ত (বন্য স্বভাব); 4 বনসম্বন্ধীয় (বন্য জীবন)। [সং. বন + য]। বি. বন্যতা। স্ত্রী. বন্যা।

বন্ধ্যা

বন্ধ্যা বিণ. (স্ত্রী.) 1 বন্ধনযোগ্যা; 2 বাঁঝা, যে (নারী) নিঃসন্তান (বন্ধ্যা নারী)। বি. বন্ধ্যত্ব।

বন্ধ্যাসূত

বন্ধ্যা-সূত বি. বন্ধ্যার পুত্রের ন্যায় অলীক বস্তু।

বন্ধ্য

বন্ধ্য [ bandhya ] বিণ. 1 বন্ধনযোগ্য; 2 ফলহীন (বন্ধ্য বৃক্ষ); 3 নিঃসন্তান। [সং. √ বন্ধ্ + য]। বি. বন্ধ্যতা, বন্ধ্যত্ব। বন্ধ্যা বিণ. (স্ত্রী.) 1 বন্ধনযোগ্যা; 2 বাঁঝা, যে (নারী) নিঃসন্তান (বন্ধ্যা নারী)। বি. বন্ধ্যত্ব। বন্ধ্যা-সূত বি. বন্ধ্যার পুত্রের ন্যায় অলীক বস্তু।

বন্ধুরতা

বন্ধুরতা বি. বন্ধুর [ bandhura ] বিণ. 1 অসমতল (‘পতন-অভ্যুদয়-বন্ধুর পন্হা’: রবীন্দ্র; বন্ধুর পথ); 2 উঁচুনিচু, এবড়োখেবড়ো। [সং. √ বন্ধ্ + উর]।