বহুবল্লভ

বহুবল্লভ বি. 1 বহু জনের বা বহু রমণীর প্রিয় ব্যক্তি; 2 শ্রীকৃষ্ণ। স্ত্রী. বহুবল্লভা।

বহুবর্ণ

বহুবর্ণ বিণ. নানা রঙের (বহুবর্ণ পতাকা)। ☐ বি. নানা রং।

বহুবচন

বহুবচন (ব্যাক.) বি. একের (সংস্কৃতে দুইয়ের) অধিক বাচক পদ।

বহুপত্নীক

বহুপত্নীক বিণ. একাধিক বা অনেক পত্নীবিশিষ্ট।

বহুধা

বহুধা ক্রি-বিণ. অব্য. নানাভাবে, নানাপ্রকারে, নানাদিকে (বহুধাবিভক্ত, বহুধাবিস্তৃত)।

বহুদূর

বহুদূর বি. অনেক দূরত্ব বা ব্যবধান (বহুদূর থেকে আসে)। ☐ বিণ. 1 অনেক দূরে অবস্হিত (বহুদূর দেশ); 2 অনেক দীর্ঘ (বহুদূর পথ)।

বহুদর্শিনী

বহুদর্শিনী স্ত্রী. বহুদর্শী (-র্শিন্) বিণ. অনেক দেখেছে এমন; অনেক অভিজ্ঞতাসম্পন্ন; বিচক্ষণ।

বহুদর্শিতা

বহুদর্শিতা বি. বহুদর্শী (-র্শিন্) বিণ. অনেক দেখেছে এমন; অনেক অভিজ্ঞতাসম্পন্ন; বিচক্ষণ।