বাঁশ
বাঁশ [ bām̐śa ] বি. তৃণজাতীয় লম্বা গাছবিশেষ, বেণু। [সং. বংশ]। বাঁশগাড়ি বি. জমির সীমা নির্দেশ করে বাঁশের খুঁটি পোঁতা। বাঁশ দেওয়া ক্রি. বি. (কথ্য) সর্বনাশ করা; অসুবিধায় সৃষ্টি করা, বাগড়া দেওয়া। বাঁশপাতা বি. 1 বাঁশের পাতার মতো পাতলা আঁশহীন মাছবিশেষ; 2 সবুজ রঙের পাখিবিশেষ। বাঁশবনে ডোম কানা — বাঁশের কাজে অভ্যস্ত হয়েও ডোম যেমন বহু বাঁশের মধ্যে ভালো বাঁশ বেছে নিতে পারে না তেমনই, অসংখ্য ভালো জিনিসের মধ্যে উপযুক্ত একটি বেছে নিতে অক্ষম হওয়া; দিশাহারা। বাঁশের চেয়ে কঞ্চি দড় — আসল লোকের চেয়ে তার অনুচরের কিংবা পিতার চেয়ে পুত্রের দৃঢ়তা বেশি।
বাঁধাবাঁধি
বাঁধাবাঁধি বিণ. ধরাবাঁধা, নির্দিষ্ট, নিয়মবদ্ধ (এ ব্যাপারে কোনো বাঁধাবাঁধি নিয়ম নেই)। ☐ বি. ধরাবাঁধা নিয়ম (পথ্যের ব্যাপারে বাঁধাবাঁধি নেই)।
বাঁধাছাঁদা
বাঁধাছাঁদা বি. ভালো করে বাঁধার কাজ, বাঁধা এবং গোছগাছ (গাড়ি এসে গেছে, এখনও বাঁধাছাঁদা হয়নি?)।