ব বাগানো বাগানো [ bāgānō ] ক্রি. বি. 1 কৌশলে আয়ত্ত বা বশীভূত করা (পাগলা ঘোড়াকে বাগানো); 2 আদায় বা লাভ করা (কাজ বাগানো); 3 বিন্যাস করা (টেরি বাগানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [বাগা দ্র]।
ব বাগান বাগান [ bāgāna ] বি. উদ্যান, উপবন। [ফা. বাগ]। বাগানবাড়ি বি. বাগানশোভিত বা বাগানসমন্বিত প্রমোদভবন।
ব বাগা বাগা [ bāgā ] ক্রি. বাগানো (বইখানা কীভাবে বাগালে ? এত ভালো চাকরিটা বাগালে কীভাবে?) [প্রাকৃ. বগ্গা < সং. বল্গা + বাং. আ]।
ব বাগযুদ্ধ বাগযুদ্ধ (বাগ্-যুদ্ধ) [ bāg-yuddha ] বি. কথার যুদ্ধ, কথা-কাটাকাটি, তর্কাতর্কি। [সং. বাচ্ + যুদ্ধ]।