বাঙনিষ্পত্তি
বাঙনিষ্পত্তি , বাঙ্-নিষ্পত্তি [ bāṅ-niṣpatti ] বি. বাক্য উচ্চারণ, কথা বলা (কোনো বাঙ্নিষ্পত্তি না করে সে চলে গেল)। [সং. বাচ্ + নিষ্পত্তি]।
বাঘের ঘরে ঘোগের বাসা
বাঘের ঘরে ঘোগের বাসা (আল.) ক্ষতিসাধনের উদ্দেশ্যে স্বজাতীয় কারও গৃহে গোপনে অবস্হান।