বাজনা

বাজনা [ bājanā ] বি. 1 বাদ্য; 2 বাদ্যধ্বনি (বাজনা শুনে ঘুম ভেঙে গেছে); 3 বাদ্যযন্ত্র (বাজনা নিয়ে বাজনদার এল); 4 বাদন। [বাজা দ্র]। বাজনাওয়ালা, বাজনাদার বি. পেশাদার বাদক, বাজনদার।

বাজখাঁই

বাজখাঁই [ bāja-khām̐i ] বিণ. (কণ্ঠস্বর সম্বন্ধে) অত্যন্ত কর্কশ ও অস্বাভাবিক চড়া (বাজখাঁই গলা)। [বাজখাঁ (গায়কবিশেষ) + ই]।

বাজনদার

বাজনদার বি. পেশাদার বাদক (‘বাজনদার একা ভিজে যাচ্ছে অন্ধকারে’: শ. ঘো.)।

বাজবৈরি

বাজবহরি, বাজবৈরি বি. বৃহদাকার বাজবিশেষ।

বাজবহরি

বাজবহরি, বাজবৈরি বি. বৃহদাকার বাজবিশেষ।

বাজবাজি

বাজবাজি বি. আসক্তি দক্ষতা অভ্যাস ইত্যাদি অর্থবাচক প্রত্যয় (মামলাবাজি, ফন্দিবাজি)। [ফা. বাজ + বাং. ই]।

বাজন

বাজন [ bājana ] বি. 1 বাদ্য, বাজনা, বাদ্যধ্বনি। ☐ বিণ. বাজে এমন (‘বাজন নূপুর পায়’: গো. দা.)। [বাজা দ্র]। বাজনদার বি. পেশাদার বাদক (‘বাজনদার একা ভিজে যাচ্ছে অন্ধকারে’: শ. ঘো.)।

বাছুর

বাছুর [ bāchura ] বি. গোবত্স, বাচ্চা গোরু। [সং. বত্সতর]।

বাছাল

বাছাল [ bāchāla ] বিণ. বাছাই-করা, বাছা। [বাছা2 দ্র]।

বাছারি

বাছারি [ bāchāri ] (আঞ্চ.) বিণ. 1 (নৌকা সম্বন্ধে) বাচ বা বাইচ খেলায় ব্যবহৃত; 2 বাছার অর্থাত্ গ্রামের সবচেয়ে শক্তিমান ব্যক্তির দ্বারা পরিচালিত। [বাং. বাচ + আরি; বাছার + ই]।