বাজিনী

বাজিনী স্ত্রী. বাজী2 [ bājī2 ] (-জিন্) বি. 1 অশ্ব, ঘোড়া; 2 বাণ। [সং. বাজ + ইন্]।

বাজিয়ে

বাজিয়ে [ bājiẏē ] বিণ. 1 বাদ্যকর, বাজনাদার (নদিয়া থেকে বাজিয়ের দল এসেছে); 2 বাদ্যনিপুণ (গাইয়ে বাজিয়ে)। [বাং. বাজা + ইয়ে]।

বাজিমাত

বাজিমাত বি. খেলায় বা প্রতিযোগিতায় জয়।

বাজিকর

বাজিকর বি. জাদুকর, ঐন্দ্রজালিক।

বাজি

বাজি1 [ bāji1 ] দ্র বাজ1। বাজি2 [ bāji2 ] বি. 1 ইন্দ্রজাল, ভেলকি (ভোজবাজি); 2 খেলার দফা (এক বাজি তাস খেলে যাই); 3 আতশবাজি (বাজি পোড়ানো); 4 জুয়া খেলার পণ (বাজি রাখা); 5 (আল.) জীবলীলা; ভবের খেলা (‘এবার বাজি ভোর’: রা. প্র.)। [ফা. বাজী]। বাজিকর বি. জাদুকর, ঐন্দ্রজালিক। বাজিমাত বি. খেলায় বা প্রতিযোগিতায় জয়।

বাজারে

বাজারে বিণ. 1 বাজারে প্রচলিত বা বাজারের দোকানদারদের মধ্যে প্রচলিত; 2 অশ্লীল ও নিম্নশ্রেণির (বাজারে রসিকতা); 3 যার দেহ সাধারণের উপভোগ্য অর্থাত্ বেশ্যাবৃত্তিকারিণী (বাজারে মেয়ে)।

বাজার বসা

বাজার বসা ক্রি. বি. 1 বাজারে কেনাবেচা আরম্ভ হওয়া; 2 নতুন বাজার স্হাপিত হওয়া; 3 (আল.) অসহ্য হট্টগোল হওয়া।

বাজারদর

বাজারদর বি. বর্তমানে যে দামে জিনিসপত্র বিক্রীত হচ্ছে।

বাজার চড়া

বাজার চড়া ক্রি. বি. পণ্যাদির মূল্য বৃদ্ধি হওয়া।