বাদল

বাদল [ bādala ] বি. বর্ষা, মেঘবৃষ্টি (‘বাদল ধারা হল সারা’: রবীন্দ্র)। [হি. বাদল (মেঘ); মৈ. বাদর; তু. সং. বাদল]। বাদলা1 বিণ. 1 বর্ষাকালীন (বাদলা দিন, বাদলা হাওয়া); 2বর্ষণসিক্ত। ☐ বি. বর্ষা, বৃষ্টি (বাদলার দিনে বাইরে যেয়ো না)। বাদুলে বিণ. 1 বাদলসম্বন্ধীয়; 2 বর্ষাকালে জাত বা উত্পন্ন (বাদুলে পোকা)। বাদলা2 [ bādalā2 ] বি. জরির সুতো (শাড়িতে বাদলার কাজ)। [হি. বাদলা]।

বাদরায়ণ

বাদরায়ণ [ bādarāẏaṇa ] বি. বেদব্যাস, বেদান্তসূত্রের প্রণেতা। [সং. বদরী + অয়ন]।

বাদক

বাদক বিণ. বি. বাদ্যকর, বাজিয়ে (বীণাবাদক, মুরশিদাবাদ থেকে বাদকের দল এসেছে)।

বাদন

বাদন [ bādana ] বি. বাদ্য করা, বাজানো (বংশীবাদন)। [সং. √ বদ্ + ণিচ্ + অন]। বাদক বিণ. বি. বাদ্যকর, বাজিয়ে (বীণাবাদক, মুরশিদাবাদ থেকে বাদকের দল এসেছে)।

বাদে

বাদে অব্য. ব্যতীত, ছাড়া (তুমি বাদে অন্য সবাই জানে)। ☐ ক্রি-বিণ. পরে (এক মাস বাদে কী হবে জানি না)।

বাদসাদ

বাদসাদ বি. ছাড়, ছাড়ছোড়, কিছুপরিমাণে বাদ (খরচখরচা বাদসাদ দিয়ে কত থাকল?)।

বাদবাকি

বাদবাকি বিণ. অবশিষ্ট যা বাকি রয়েছে (বাদবাকি লোকজন)।

বাদ সাধা

বাদ সাধা ক্রি. বি. 1 বিঘ্ন সৃষ্টি করা (তার কাজে আমি কেন বাদ সাধব?); 2 শত্রুতা করা, বৈরসাধন করা।