বাবাজি

বাবাজি বি. 1 সাধুসন্ন্যাসীদের উপাধি; 2 পুত্রস্হানীয়ের সম্মানজনক উপাধিবিশেষ।

বাবলা

বাবলা [ bābalā ] বি. কাঁটাওয়ালা গাছবিশেষ। [সং. বর্বুর]।

বাবরি

বাবরি [ bābari ] বি. সিংহের কেশরের মতো বড়ো ও কোঁকড়ানো চুল; কাঁধ পর্যন্ত লম্বা কোঁকড়া চুল। [ফা. ববর (=সিংহ) + বাং. ই]। বাবরি-কাটা বিণ. বাবরির মতো কোঁকড়ানো।

বাব

বাব [ bāba ] বি. 1 হিসাবের ভাগ বা খাত; 2 রাজস্বের প্রকারভেদ। [আ. বাব]।

বাফতা

বাফতা [ bāphatā ] বি. রেশম ও কার্পাস মিশিয়ে প্রস্তুত দামি ও শৌখিন বস্ত্রবিশেষ। [ফা. বাফ্তা]।

বাপী

বাপী [ bāpī ] বি. বড়ো পুকুর বা দিঘি। [সং. √ বপ্ + ই + ঈ]।

বাপিত

বাপিত বিণ. বাপন করা হয়েছে এমন।

বাপক

বাপক বিণ. বি. বাপনকারী।

বাপন

বাপন [ bāpana ] বি. (পরের দ্বারা) বপন, বয়ন ও মুণ্ডন। [সং. √ বপ্ + ণিচ্ + অন]। বাপক বিণ. বি. বাপনকারী। বাপিত বিণ. বাপন করা হয়েছে এমন।