বারোমাস্যা
বারোমাস্যা, বারোমাসি বি. বত্সরের বারো মাসে এবং সব ঋতুতে মানুষের সুখ দুঃখের কাহিনি বা কাহিনিসংবলিত কবিতা।
বারো মাসে তেরো পার্বণ
বারো মাসে তেরো পার্বণ — বছরের বারো মাসে অনুষ্ঠেয় নানান ধর্মীয় ও সামাজিক উত্সব; সারা বছর জুড়ে পালাপার্বণের আধিক্য।
বারোটা বাজা
বারোটা বাজা, বারো বাজা ক্রি. বি. (আল. কৌতু.) 1 উচ্ছন্নে যাওয়া; 2 বিকল হওয়া, বিগড়ে যাওয়া।
বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিচি
বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিচি — আসল ব্যাপারের চেয়ে তুচ্ছ ব্যাপার নিয়ে বাড়াবাড়ি।