বালিশ [ bāliśa ] বি. (প্রধানত তুলোর তৈরি) শয়নকালে মাথা রাখবার নরম আধারবিশেষ, উপাধান। ☐ বিণ. (আল.) (বিরল) 1 নির্বোধ, মূর্খ; 2 কচি। [ফা. বালিশ্; সং. বালিন্ + √ শী + অ]। কোলবালিশ, পাশবালিশ বি. দুই হাতে বুকের কাছে বা কোলের মধ্যে জ়ড়িয়ে ধরবার বালিশবিশেষ।