ব বাসনা বাসনা1 [ bāsanā1 ] বি. 1 কামনা (‘বাসনার বক্ষোমাঝে কেঁদে মরে ক্ষুধিত যৌবন’: বুদ্ধ); 2 প্রত্যাশা; 3 (বর্ত. বিরল) পূর্বজন্মের সংস্কার; 4 আসক্তি (বিষয়-বাসনা)। [সং. √ বাসি + অন + আ]। বাসনাকুল বিণ. বাসনায় অধীর। বাসনা2 [ bāsanā2 ] বি. (উচ্চা. বাশ্না) কলা গাছের শুকনো পাতা বা ছাল। [দেশি-তু. বাস1]।
ব বাসক বাসক1 [ bāsaka1 ] বি. ওষুধে ব্যবহৃত ছোটো গাছবিশেষ। ☐ বিণ. সুগন্ধকারক। [সং. √ বাস্ + অক]। বাসক2 [ bāsaka2 ] বি. শয়নগৃহ (‘বাসক শয়নপরে’: রবীন্দ্র)। [সং. বাস + ক (স্বার্থে)]। বাসকসজ্জা, বাসসজ্জা বি. নায়কের আসার আশায় যে নায়িকা সুসজ্জিতা হয়ে বাসক সাজিয়ে রাখে।
ব ব্যস বাস5, ব্যস [ bāsa5, byasa ] অব্য. 1 যথেষ্ট হয়েছে, আর না (বাস বাস, আর দিয়ো না); 2 নিঃশেষিত, ফুরিয়েছে, এই শেষ (ব্যস আর নেই); 3 নিবৃত্তি বা ক্ষান্তিসূচক (বাস, আর খেলা নয়); 4 অমনি, সঙ্গে সঙ্গে (ব্যস, লড়াই বেধে গেল)। [ফা. বস্]।