বাস্তু

বাস্তু [ bāstu ] বি. 1 বাসস্হান, বাসগৃহ; 2 ভিটা; 3 স্হায়ী বসতজমি বা বসতবাড়ি। [সং. √ বস্ + তু]। বাস্তুক বি. বেথুয়া বা বেথো শাক। বাস্তুকর্ম বি. বাসগৃহ নির্মাণ। বাস্তুকার বি. গৃহাদির নির্মাতা বা গৃহনির্মাণের পরিকল্পনারচয়িতা, civil engineer.(বি. প.)। বাস্তুঘুঘু (আল.) অতি দুষ্ট ও ধূর্ত লোক; স্হায়ী আ়ড্ডা গেড়ে বসেছে এমন বদমাশ ও ধূর্ত লোক। বাস্তুত্যাগী বি. গৃহত্যাগী, যে গৃহ ছেড়ে গেছে। বাস্তুদেবতা, বাস্তুপুরুষ বি. গৃহ বা বংশের অধিদেবতা; পুরুষানুক্রমে উপাসিত দেবতা। বাস্তুপূজা বি. সাধারণত পৌষ-সংক্রান্তির দিনে অনুষ্ঠিত বাস্তুশুদ্ধির পূজা। বাস্তুভিটা বি. যে ভূমিখণ্ডের উপর পুরুষানুক্রমে বাসগৃহ স্হাপিত। বাস্তুশিল্প বি. গৃহনির্মাণশিল্প। বাস্তুসাপ বি. যে সাপ দীর্ঘকাল যাবত্ কোনো বাস্তুভিটায়...

বাস্তব্য

বাস্তব্য [ bāstabya ] বিণ. 1 বাসস্হানের বা বসবাসের উপযুক্ত, বাসোপযোগী; 2 বাস করানো যায় এমন। [সং. √ বস্ + ণিচ্ + তব্য]।

বাস্তবিক

বাস্তবিক [ bāstabika ] বিণ. যথার্থ, প্রকৃত (বাস্তবিক কথা, বাস্তবিক বর্ণনা)। ☐ ক্রি-বিণ. (বাং.) যথার্থভাবে, সত্যি সত্যি, প্রকৃতপক্ষে (একথা বাস্তবিক আমি বলিনি)।

বাস্তবায়িত

বাস্তবায়িত বিণ. বাস্তবায়ন [ bāstabāẏana ] বি. বাস্তবে বা কাজে পরিণত করা (পরিকল্পনার বাস্তবায়ন)। [< সং. বাস্তব]।

বাস্তবায়ন

বাস্তবায়ন [ bāstabāẏana ] বি. বাস্তবে বা কাজে পরিণত করা (পরিকল্পনার বাস্তবায়ন)। [< সং. বাস্তব]। বিণ. বাস্তবায়িত।

বাস্তববাদ

বাস্তববাদ বি. ইন্দ্রিয়গোচর জগত্ই একমাত্র সত্য-এই মত; বাস্তব জগতে যা ঘটে তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া এবং তার প্রতিই কেবল আস্হা রাখা, realism.

বাস্তবতা

বাস্তবতা বি. বাস্তব [ bāstaba ] বিণ. 1 প্রকৃত, যথার্থ, সত্তাযুক্ত (বাস্তব জগত্); 2 (দর্শ.) ইন্দ্রিয়গোচর। ☐ বি. 1 সত্য (কঠোর বাস্তবকে স্বীকার করা); 2 ইন্দ্রিয়গোচর জগত্। [সং. বস্তু + অ]।

বাস্তব

বাস্তব [ bāstaba ] বিণ. 1 প্রকৃত, যথার্থ, সত্তাযুক্ত (বাস্তব জগত্); 2 (দর্শ.) ইন্দ্রিয়গোচর। ☐ বি. 1 সত্য (কঠোর বাস্তবকে স্বীকার করা); 2 ইন্দ্রিয়গোচর জগত্। [সং. বস্তু + অ]। বি. বাস্তবতা। বাস্তববাদ বি. ইন্দ্রিয়গোচর জগত্ই একমাত্র সত্য-এই মত; বাস্তব জগতে যা ঘটে তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া এবং তার প্রতিই কেবল আস্হা রাখা, realism. বাস্তববাদী (-দিন্) বিণ. বি. এই মতে আস্হাশীল।