বিচিকিতসা

বিচিকিতসা (বিচিকিত্সা, বিচিকিৎসা) [ bicikitsā ] বি. সন্দেহ, সংশয়। [সং. বি + √ কিত্ + সন্ + অ+ আ]।

বীচি

বিচি, বীচি১ [ bici, bīci ] বি. 1 ফল বা শস্যাদির ভিতরের ক্ষুদ্র আঁটি বা বীজ; 2 অণ্ডকোষ। [সং. বীজ]। বীচি2 [ bīci2 ] বি. 1 তরঙ্গ, ঢেউ; 2 দীপ্তি, কিরণ। [সং. √ বে + ঈচি]। বীচিভঙ্গ বি. ঢেউ ওঠা।

বিচি

বিচি, বীচি [ bici, bīci ] বি. 1 ফল বা শস্যাদির ভিতরের ক্ষুদ্র আঁটি বা বীজ; 2 অণ্ডকোষ। [সং. বীজ]।

বিচালি

বিচালি [ bicāli ] বি. ধানের খড়। [দেশি]।

বিচার্য

বিচার্য বিণ. বিচার করতে হবে বা করা উচিত এমন; বিবেচনীয়।

বিচারিত

বিচারিত বিণ. বিচার করা হয়েছে এমন, মীমাংসিত; বিবেচিত।

বিচারালয়

বিচারালয় বি. যেখানে বিচার করা হয়, আদালত, ধর্মাধিকরণ।

বিচারাধীন

বিচারাধীন বিণ. বিচারবিবেচনা করা হচ্ছে বা হবে এমন; বিচার্য।

বিচারা

বিচারা ক্রি. (কাব্যে) বিচার বা বিবেচনা করা (‘বিচারিল মনে’)।