ব বিচ্ছিত্তি বিচ্ছিত্তি [ bicchitti ] বি. 1 বিচ্ছেদ; 2 বিনাশ, নাশ; 3 নারীর বেশবিন্যাস; 4 নারীর অঙ্গরাগ; 5 বৈচিত্র্য। [সং. বি + √ ছিদ্ + তি]।
ব বিচ্ছায় বিচ্ছায় [ bicchāẏa ] বি. ছায়াহীনতা, ছায়ার অভাব। ☐ বিণ. ছায়াহীন (বিচ্ছায় প্রান্তর)। [সং. বি + ছায়া]।
ব বিচেষ্টিত বিচেষ্টিত1 [ bicēṣṭita1 ] বিণ. চেষ্টাহীন, উদ্যমহীন। [সং. বি + চেষ্টিত]। বিচেষ্টিত2 [ bicēṣṭita2 ] বি. 1 বিশেষ চেষ্টা; 2 অনুষ্ঠিত কর্ম। ☐ বিণ. অন্বেষিত, খোঁজা হয়েছে এমন। [সং. বি + √ চেষ্ট্ + ত]।
ব বিচূর্ণিত বিচূর্ণ, বিচূর্ণিত [ bicūrṇa, bicūrṇita ] বিণ. বিশেষভাবে বা ভালোভাবে গুঁড়ো করা হয়েছে এমন। [সং. বি + চূর্ণ, চূর্ণিত]। বিচূর্ণন বি. উত্তমরূপে চূর্ণীকরণ, trituration (বি.প.)।
ব বিচূর্ণ বিচূর্ণ, বিচূর্ণিত [ bicūrṇa, bicūrṇita ] বিণ. বিশেষভাবে বা ভালোভাবে গুঁড়ো করা হয়েছে এমন। [সং. বি + চূর্ণ, চূর্ণিত]। বিচূর্ণন বি. উত্তমরূপে চূর্ণীকরণ, trituration (বি.প.)।