বিজলি

বিজলি, (বর্জি.) বিজলী [ bijali, (barji.) bijalī ] বি. 1 বিদ্যুত্, তড়িত্; 2 বৈদ্যুতিক বাতি। [প্রাকৃ. বিজ্জুলী < সং. বিদ্যুত্-তু. সাঁও. বিজলি]। বিজলিবাতি বি. বিদ্যুতের সাহায্যে জ্বালানো বাতি, electric light.

বিজর

বিজর [ bijara ] বিণ. জরাহীন; বার্ধক্যহীন। [সং. বি + জরা]।

বিজয়াসংগীত

বিজয়াসংগীত বি. পার্বতী বা উমার আশ্বিন মাসে পিতৃগৃহে যাওয়ার বেদনা অবলম্বনে রচিত গান।

বিজয়াদশমী

বিজয়াদশমী বি. যে তিথিতে দুর্গাপ্রতিমা বিসর্জন দেওয়া হয়।

বিজয়া

বিজয়া [ bijaẏā ] বি. 1 দুর্গাদেবী; 2 দুর্গার জনৈকা সখী (মতান্তরে কন্যা); 3 বিজয়াদশমী; 4 দুর্গার গান (বিজয়া গাওয়ার দল); 5 সিদ্ধি বা ভাং। [সং. বি + জয় + আ (স্ত্রী)]। বিজয়াদশমী বি. যে তিথিতে দুর্গাপ্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিজয়াসংগীত বি. পার্বতী বা উমার আশ্বিন মাসে পিতৃগৃহে যাওয়ার বেদনা অবলম্বনে রচিত গান।

বিজেয়

বিজেয় বিণ. জয় করা যায় বা উচিত এমন, জয়সাধ্য বা জয়যোগ্য।

বিজিতা

বিজিতা স্ত্রী. বিজিত বিণ. 1 পরাজিত (বিজিত শত্রু); 2 জয় করে নেওয়া হয়েছে এমন (বিজিত রাজ্য, বিজিত দেশ)।

বিজিত

বিজিত বিণ. 1 পরাজিত (বিজিত শত্রু); 2 জয় করে নেওয়া হয়েছে এমন (বিজিত রাজ্য, বিজিত দেশ)। স্ত্রী. বিজিতা।

বিজয়োতসব

বিজয়োতসব (বিজয়োত্সব, বিজয়োৎসব) বি. 1 জয়লাভ উপলক্ষ্যে উত্সব [বিজয় + উত্সব]; 2 বিজয়াদশমীর উত্সব [বিজয়া + উত্সব]।