বিদিক

বিদিক [ bidika ] (-দিশ্) বি. 1 দুই দিকের মধ্যভাগ, অগ্নি নৈঋত প্রভৃতি কোণ; 2 (বাং.) বিপরীত, প্রতিকূল বা ভুল দিক (দিগ্বিদিক)। [সং. বি + দিশ্]।

বিদাহী

বিদাহী [ bidāhī ] (-হিন্) বিণ. প্রদাহ জন্মায় এমন, পোড়ায় বা ক্ষয় করে এমন, caustic (বি.প.)। [সং. বি + √ দহ্ + ইন্]।

বিদারী

বিদারী (-রিন্) বিণ. বিদীর্ণ করে এমন (‘তিমিরবিদারী’: রবীন্দ্র)।

বিদারিত

বিদারিত বিণ. বিদীর্ণ করা হয়েছে এমন।

বিদারা

বিদারা ক্রি. (কাব্যে) চেরা. ফাড়া বিদীর্ণ করা (‘কেশরী জনু গজকুম্ভ বিদারে’: বিদ্যা.)।

বিদারণ

বিদারণ বি. 1 বিদীর্ণ করা, ফেড়ে বা ফাটিয়ে দেওয়া; ভেদন; ফুঁড়ে দেওয়া; 2 মারা, হনন।

বিদারক

বিদারক বিণ. বিদারণকারী (হৃদয়বিদারক)।

বিদার

বিদার [ bidāra ] বি. বিদারণ, বিদীর্ণ হওয়া (‘ধরণী বিদার দেউ’: শ্রীকৃ.)। ☐ বিণ. বিদারণকারী (‘তিমিরবিদার উদার অভ্যুদয়’: রবীন্দ্র)। [সং. বি + √ দৃ + অ]। বিদারক বিণ. বিদারণকারী (হৃদয়বিদারক)। বিদারণ বি. 1 বিদীর্ণ করা, ফেড়ে বা ফাটিয়ে দেওয়া; ভেদন; ফুঁড়ে দেওয়া; 2 মারা, হনন। বিদারা ক্রি. (কাব্যে) চেরা. ফাড়া বিদীর্ণ করা (‘কেশরী জনু গজকুম্ভ বিদারে’: বিদ্যা.)। বিদারিত বিণ. বিদীর্ণ করা হয়েছে এমন। বিদারী (-রিন্) বিণ. বিদীর্ণ করে এমন (‘তিমিরবিদারী’: রবীন্দ্র)।

বিদায়ী

বিদায়ী (-য়িন্) বিণ. বিদায় গ্রহণ করছে এমন (বিদায়ী সম্পাদক)। ☐ বি. বিদায়কালে প্রদত্ত অর্থ ও উপহারাদি।

বিদায়সম্ভাষণ

বিদায়সম্ভাষণ বি. প্রস্হানকালীন আলাপ ও নমস্কার বিনিময়াদি।