বিদ্বেষ
বিদ্বেষ [ bidbēṣa ] বি. 1 ঈর্ষা, হিংসা; 2 শত্রুতা। [সং. বি + √ দ্বিষ্ + অ]। বিদ্বেষণ বি. হিংসা করা; শত্রুতাসাধন। বিদ্বেষপরায়ণ বিণ. ঈর্ষান্বিত, অন্যের প্রতি ঈর্ষা বা হিংসা পোষণ করে এমন, দ্বেষশীল। বিদ্বেষপ্রসূত বিণ. হিংসা থেকে সৃষ্ট; হিংসার জন্য কৃত। বিদ্বেষবুদ্ধি বি. ঈর্ষা বা শত্রুতার মনোভাব (বিদ্বেষবুদ্ধি ত্যাগ করে দেশের কাজে নামা)। বিদ্বেষমূলক বিণ. বিদ্বেষসম্বন্ধীয়; ঈর্ষামূলক; শত্রুতামূলক। বিদ্বেষানল বি. প্রবল বিদ্বেষ; বিদ্বেষবুদ্ধিজনিত আগুন অর্থাত্ তীব্র যন্ত্রণা। বিদ্বেষী (-ষিন্), বিদেষ্টা (-ষ্টৃ) বিণ. বি. বিদ্বেষকারী; শত্রু।
বিদ্বদগোষ্ঠী
বিদ্বদগোষ্ঠী (বিদ্বদ্-গোষ্ঠী, বিদ্বদ্গোষ্ঠী) [ bidbad-gōṣṭhī ] বি. পণ্ডিতের সমাজ, পণ্ডিতের দল। [সং. বিদ্বস্ + গোষ্ঠী]।
বিদ্বত্তমা
বিদ্বত্তমা স্ত্রী. বিদ্বত্তম [ bidbattama ] বিণ. শ্রেষ্ঠ পণ্ডিত, শ্রেষ্ঠ বিদ্বান। [সং. বিদ্বস্ + তম]।
বিদ্বতকল্প
বিদ্বতকল্প (বিদ্বত্কল্প, বিদ্বৎকল্প) [ bidbat-kalpa ] বিণ. 1 পণ্ডিতের তুল্য, পণ্ডিতসদৃশ; 2 পুরোপুরি বিদ্বান নয় তবে বিদ্বানের মতো এমন। [সং. বিদ্বস্ + কল্প (ঈষদূন অর্থে)]।