বিদ্যানিধি

বিদ্যানিধি, বিদ্যার্ণব, বিদ্যাসাগর বি. 1 প্রগাঢ় পাণ্ডিত্য; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ।

বিদ্যাধরী

বিদ্যাধরী স্ত্রী. বিদ্যাধর বি. স্বর্গের গায়করূপে বর্ণিত দেবযোনিবিশেষ।

বিদ্যাধর

বিদ্যাধর বি. স্বর্গের গায়করূপে বর্ণিত দেবযোনিবিশেষ। স্ত্রী. বিদ্যাধরী।

বিদ্যাদিগগজ

বিদ্যাদিগগজ (বিদ্যাদিগ্-গজ, বিদ্যাদিগ্গজ) বি. 1 দিগ্বিজয়ী পণ্ডিত; 2 (বিদ্রুপে) অতিমূর্খ।

বিদ্যাদাতা

বিদ্যাদাতা (-তৃ) বি. শিক্ষক, গুরু। স্ত্রী. বিদ্যাদাত্রী।