বিনোদন

বিনোদন বি. 1 সানন্দে যাপন (অবসর-বিনোদন); 2 মোচন, অপনোদন, দূরীকরণ (ক্লান্তি-বিনোদন)।

বিনোদ

বিনোদ [ binōda ] বি. 1 সন্তোষ বা সন্তোষসাধন, আনন্দ বা আনন্দিতকরণ; 2 আমোদ, আমোদ-প্রমোদ, বিহার। ☐ বিণ. মনোরম (বিনোদ বেণি); প্রিয়; সুন্দর (বিনোদ নাগর)। [সং. বি + √ নুদ্ + অ]। বিনোদন বি. 1 সানন্দে যাপন (অবসর-বিনোদন); 2 মোচন, অপনোদন, দূরীকরণ (ক্লান্তি-বিনোদন)। বিনোদিত বিণ. আমোদিত বা তুষ্ট বা দূরীকৃত হয়েছে এমন। বিনোদিয়া বিণ. (প্রা. কা.) আনন্দদায়ক, রমণীয় (‘বিনোদিয়া বেণীর শোভায়’: ভা. চ.)। বিনোদী (-দিন্) বিণ. 1 বিনোদনকারী; 2 আনন্দদায়ক। বিনোদিনী বিণ. বিনোদী-র স্ত্রীলিঙ্গে; 1 সুন্দরী; 2 আনন্দদায়িনী। ☐ বি. শ্রীরাধিকা।

বিনেত্রী

বিনেত্রী স্ত্রী. বিনেতা [ binētā ] (-তৃ) বিণ. 1 নিয়ন্তা, নিয়ন্ত্রণকারী; 2 শিক্ষক। [সং. বি + √ নী + তৃ]।

বিনেতা

বিনেতা [ binētā ] (-তৃ) বিণ. 1 নিয়ন্তা, নিয়ন্ত্রণকারী; 2 শিক্ষক। [সং. বি + √ নী + তৃ]। স্ত্রী. বিনেত্রী।

বিনুনি

বিনুনি [ binuni ] বি. 1 বেণি, বিনানো চুল; 2 বেণিরচনা। [বাং. বিনা2 + উনি]।

বিনু

বিনু [ binu ] (ব্রজ. ও প্রা. বাং.) বিনা -র কোমল রূপ (‘তাহা বিনু আর কারো নই’: জ্ঞান)।

বিনীতা

বিনীতা স্ত্রী. বিনীত [ binīta ] বিণ. 1 বিনয়যুক্ত, বিনম্র (বিনীত অনুরোধ); 2 শান্ত; 3 সংযত (বিনীত আচরণ); 4 শিক্ষিত (‘বনের অবিনীত পশু’)। [সং. বি + √ নী + ত]।

বিনীত

বিনীত [ binīta ] বিণ. 1 বিনয়যুক্ত, বিনম্র (বিনীত অনুরোধ); 2 শান্ত; 3 সংযত (বিনীত আচরণ); 4 শিক্ষিত (‘বনের অবিনীত পশু’)। [সং. বি + √ নী + ত]। স্ত্রী. বিনীতা।

বিনিশ্চিতি

বিনিশ্চিতি বি. বিনিশ্চিত বিণ. 1 সন্দেহাতীতভাবে স্হিরীকৃত বা নির্ধারিত; 2 অভ্রান্ত।

বিনিশ্চয়

বিনিশ্চয় [ biniścaẏa ] বি. স্হির বা সন্দেহাতীত সিদ্ধান্ত (চর্যাচর্যবিনিশ্চয়)। [সং. বি + নিশ্চয়]। বিনিশ্চিত বিণ. 1 সন্দেহাতীতভাবে স্হিরীকৃত বা নির্ধারিত; 2 অভ্রান্ত। বি. বিনিশ্চিতি।