ব বিপজ্জনক বিপজ্জনক [ bipajjanaka ] বিণ. বিপদ সৃষ্টি করে বা বিপদে ফেলে এমন; (যাতে) বিপদের ভয় আছে এমন, মারাত্মক (বিপজ্জনক পরিস্হিতি, বিপজ্জনক ব্যাপার)। [সং. বিপদ্ + জনক]।
ব বিপক্ষ বিপক্ষ [ bipakṣa ] বি. 1 বিরোধী বা প্রতিকূল পক্ষ, বিরুদ্ধ দল (বিপক্ষের প্রতিবাদ, তার ভাই তার বিপক্ষে গেছে); 2 শত্রু। [সং. বি + পক্ষ]। বিপক্ষতা বি. বিরোধিতা। বিপক্ষীয় বিণ. বিপক্ষসম্বন্ধীয়, বিপক্ষভুক্ত।
ব বিন্যাস বিন্যাস [ binyāsa ] বি. 1 সুশৃঙ্খলভাবে স্হাপন বা রক্ষণ; 2 সুন্দরভাবে বা পরিপাটিভাবে রচনা বা সজ্জা (শব্দবিন্যাস, কেশবিন্যাস)। [সং. বি + নি + √ অস্ + অ]। বিন্যস্ত বিণ. সুশৃঙ্খলভাবে স্হাপিত বা রচিত (সুবিন্যস্ত বেশবাস, সুবিন্যস্ত যুক্তিপরম্পরা)।
ব বিন্ধ্য বিন্ধ্য [ bindhya ] বি. ভারতের মধ্যাঞ্চলে পূর্বপশ্চিমে বিস্তৃত পর্বতমালাবিশেষ। [সং. বি + √ ধ্যৈ + অ (নি. ম্ আগম)]। বিন্ধ্যবাসিনী বি. (স্ত্রী.) দুর্গাদেবী। ☐ বিণ. (স্ত্রী.) বিন্ধ্যপর্বতে বাসকারিণী। বিন্ধ্যাচল বি. বিন্ধ্যপর্বত। বিন্ধ্যারণ্য বি. বিন্ধ্য পর্বতের অরণ্য।