বিবাহ

বিবাহ [ bibāha ] বি. একটি পুরুষ ও একটি নারীর স্বামী-স্ত্রী হিসাবে জীবনযাপন করার সামাজিক বিধি; পরিণয়, উদ্বাহ। [সং. বি + √ বহ্ + অ]। বিবাহবিচ্ছেদ বি. আইনবলে স্বামী-স্ত্রীর দাম্পত্যজীবনের অবসান, divorce. বিবাহার্থী (-র্থিন্) বিণ. বিবাহ করতে ইচ্ছুক। বিবাহিত বিণ. বিবাহ করেছে এমন, পরিণীত। স্ত্রী. বিবাহিতা।

বিবাস

বিবাসন, বিবাস [ bibāsana, bibāsa ] বি. স্বদেশ থেকে দূরীকরণ, নির্বাসন। [সং. বি + বাসন, বাস]। বিবাসিত বিণ. নির্বাসিত।

বিবাসন

বিবাসন, বিবাস [ bibāsana, bibāsa ] বি. স্বদেশ থেকে দূরীকরণ, নির্বাসন। [সং. বি + বাসন, বাস]। বিবাসিত বিণ. নির্বাসিত।

বিবাদি

বিবাদি [ bibādi ] বিণ. বিবাদের বিষয়ীভূত, বিবাদ-সংক্রান্ত (বিবাদি সম্পত্তি)। [সং. বিবাদ + বাং. ই]।

বিবাদিনী

বিবাদিনী স্ত্রী. বিবাদী (-দিন্) বিণ. বিবাদকারী। ☐ বি. 1 মোকদ্দমায় প্রতিপক্ষ; 2 (সংগীতে) বাদী স্বরের বিরোধী স্বর।

বিবাদী

বিবাদী (-দিন্) বিণ. বিবাদকারী। ☐ বি. 1 মোকদ্দমায় প্রতিপক্ষ; 2 (সংগীতে) বাদী স্বরের বিরোধী স্বর। স্ত্রী. বিবাদিনী।

বিবাদ

বিবাদ [ bibāda ] বি. 1 কলহ, ঝগড়া; 2 বিরোধ; 3 তর্কাতর্কি; 4 মামলা-মোকদ্দমা; 5 লড়াই। [সং. বি + √ বদ্ + অ]। বিবাদপ্রিয় বিণ. ঝগড়াটে। বিবাদবিসংবাদ বি. ঝগড়াঝাটি। বিবাদী (-দিন্) বিণ. বিবাদকারী। ☐ বি. 1 মোকদ্দমায় প্রতিপক্ষ; 2 (সংগীতে) বাদী স্বরের বিরোধী স্বর। স্ত্রী. বিবাদিনী।